শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

এই নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচনের কনফিডেন্স পাচ্ছি না: এনসিপি

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৪৩৮ দেখা হয়েছে

বর্তমান নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দল ও জনগণের আস্থা হারিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে এই কমিশনের পক্ষে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা কঠিন হয়ে পড়ছে।

রোববার (১৮ জানুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ নির্বাচন কমিশনের প্রতি অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন একতরফা সিদ্ধান্তের মাধ্যমে দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপিদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়েছে, যা নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এ ধরনের সিদ্ধান্ত চলমান থাকলে সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, আমরা দেখেছি আপিল শুনানির শেষ দিনে নির্বাচন কমিশনের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। একদিকে বাইরে ছাত্রদল মব অবস্থান করছিল, অন্যদিকে কমিশনের ভেতরে বিএনপির মহাসচিবসহ দলটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক চলেছে। পুরো ঘটনাকে ‘নাটক’ আখ্যা দেন আসিফ মাহমুদ।

এসময় তিনি আরও জানান, এ পরিস্থিতিতে জোটের শরিকদের সঙ্গে আলোচনা করে পরবর্তী রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই অব্যাহত রাখার কথাও জানান তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions