শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

মাদারীপুরে বাসচাপায় ইজিবাইকের যাত্রীসহ ৪ জন নিহত

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৪৪০ দেখা হয়েছে

মাদারীপুর : মাত্র কয়েকদিনের ব্যবধানে মাদারীপুর আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপায় বাসের হেলপার ও ইজিবাইকের যাত্রীসহ ৪ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ঘটকচর মিল গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে উদ্ধার অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা।

নিহতের মধ্যে পান্নু মুন্সী নামে সার্বিক পরিবহনের এক হেলপার ও মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান এর পরিচয় পাওয়া গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর থেকে ঢাকা যাচ্ছিল সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের মিল গেইট এলাকায় আসলে একটি যাত্রীবাহী ইজিবাইকে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ৩ জন নিহত হয় এবং হাসপাতালে এলে আরও একজন মারা যান। একই সঙ্গে আহত হয়েছেন অনেকেই। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণ করেছেন স্থানীয়রা। বর্তমানে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত আছে।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, আমি ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions