শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

নিউইয়র্ক সিটিতে শুরু হলো নতুন অধ্যায়, মামদানি যুগের সূচনা

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ২২৪ দেখা হয়েছে

নিউ ইয়র্ক সিটির ইতিহাসে শুরু হলো এক নতুন অধ্যায়—জোহরান মামদানি যুগ। বর্ষবরণের রাতে এক ব্যতিক্রমী আয়োজনে একটি পরিত্যক্ত স্টেশনে শপথ নেন নিউ ইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানি।

তবে স্থানীয় সময় বৃহস্পতিবার সিটি হলে বিশাল পরিসরে দ্বিতীয়বারের মতো কোরআন ছুঁয়ে শপথ নিলেন ইতিহাস সৃষ্টিকারী মুসলিম এই মেয়র। প্রথম ভাষণেই বিশ্বের অন্যতম সেরা সিটিকে সব শ্রেণির মানুষের বসবাসের উপযোগী করার প্রতিশ্রুতি দেন জোহরান মামদানি।

নিউ ইয়র্কের রাজনৈতিক অঙ্গনে ঐতিহাসিক সেই মুহূর্তে শপথ বাক্য পাঠ করান শুরু থেকেই মামদানীকে সমর্থন দেওয়া যুক্তরাষ্ট্রের প্রগতিশীল রাজনীতির প্রতীক, সিনেটর বার্নি স্যান্ডার্স। এ সময় মামদানি স্ত্রী রামা দুয়াজির হাতে থাকা পবিত্র কোরআন ছুঁয়ে শপথ গ্রহণ করেন।

শপথ অনুষ্ঠানে গভর্নর নিউ ইয়র্ক গভর্নর ক্যাথি হোকুল, সদ্য বিদায়ী মেয়র এরিক এডামসসহ নিউ ইয়র্কের বিভিন্নস্তরের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন ।

ব্যতিক্রমী আয়োজনে প্রথম ভাষণে নিউ ইয়র্ক সিটিকে সব শ্রেণির মানুষের বসবাসের উপযোগী করার প্রতিশ্রুতি দিয়েছেন অভিবাসী এই মেয়র। অনুষ্ঠানে মামদানি নগরবাসীর জীবনমান উন্নয়ন, অভিবাসীদের অধিকার রক্ষা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার করেন।

এদিকে নিউ ইয়র্ক সিটি হল এলাকায় এদিন সকাল থেকেই জড়ো হন হাজারো মানুষ। শপথ ঘিরে পুরো এলাকা যেন পরিণত হয় এক উৎসবমুখর মিলনমেলায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মামদানির এই শপথ অনুষ্ঠান শুধু ক্ষমতা গ্রহণ নয়, বরং নিউ ইয়র্ক সিটির রাজনীতিতে একটি নতুন দৃষ্টিভঙ্গির সূচনা। নির্বাচনী প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন করতে পারেন, সেটির ওপরই নির্ভর করবে মামদানি যুগের সাফল্য।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions