শিরোনাম
নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর

রাঙ্গামাটিতে বড়দিন উপলক্ষে খ্রীষ্টধর্মাবলম্বীদের সমবেত প্রার্থনা ও কেক কাটা

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬৫ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- খ্রীষ্টধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হয়েছে সমবেত প্রার্থনা ও কেক কাটা অনুষ্ঠান। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে বন্ধু যীশুটিলা এলাকার সাধু যোসেফ ধর্মপল্লীতে এ আয়োজন করা হয়।
রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত প্রার্থনা সভায় প্রার্থনা পরিচালনা করেন ফাদার মাইকেল রয় ও সিষ্টার কাকলী গোমেজ। প্রার্থনায় যীশু খ্রীষ্টের জন্মের তাৎপর্য, শান্তি, ভালোবাসা ও মানবতার বার্তা তুলে ধরা হয়।


অনুষ্ঠানের এক পর্যায়ে বড়দিনের আনন্দ ভাগাভাগি করতে কেক কাটা হয়। কেক কাটেন রাঙ্গামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। এতে রাঙ্গামাটির বিভিন্ন এলাকার খ্রীষ্টধর্মাবলম্বীরা অংশ নেন।
এদিকে বড়দিন উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় আসামবস্তী নির্মলা মারিয়া গীর্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
বড়দিন ঘিরে রাঙ্গামাটির খ্রীষ্টান সম্প্রদায়ের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শান্তি ও সম্প্রীতির বার্তায় দিনটি উদযাপন করছেন ধর্মপ্রাণ মানুষজন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions