শিরোনাম
পারমাণবিক যুগে প্রবেশ করছে বাংলাদেশ,রূপপুরে বিকালে শুরু হচ্ছে ‘জ্বালানি লোডিং’ কার্যক্রম ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৫ সারা দেশে সরব জামায়াত,জুলাই সনদ ও গণভোট নিয়ে মাঠে তৎপর দলগুলো সংসদেও সক্রিয় জোটের সংসদ সদস্যরা জাতীয় আইন সহায়তা দিবস: সেবাগ্রহীতাদের ৭৫ শতাংশই নারী বান্দরবানের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু খাল খননে আশার আলো দেখছে পাহাড়ের মানুষ রাঙ্গামাটিতে বয়স্ক বন্য হাতির মৃত্যু, পাশে শোকে কাতর সঙ্গী হাতি রাঙ্গামাটিতে যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামে পাঁচজনসহ দেশে হাম উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

রাঙ্গামাটিতে ‘অপারেশন ডেভিল হান্ট’ এ নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৩৪৩ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে পুলিশের চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে শহরের রিজার্ভ বাজার এলাকা থেকে রাঙ্গামাটি সদর উপজেলা শাখার নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা হামিদকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতের অভিযানে মাসুদ রানা হামিদকে গ্রেফতার করা হয়েছে।

অপারেশন ডেভিল হান্টের আওতায় এ অভিযান পরিচালিত হয়। আটককৃকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া প্রবর্তনের কাজ চলছে।

পুলিশ জানায়, সদর উপজেলা ছাত্রলীগের নেতা মাসুদ রানা হামিদ সম্প্রতি রাঙ্গামাটি শহরে নিষিদ্ধ সংগঠনের হয়ে নানামুখী তৎপরতা চালিয়ে আসছিলেন।

এছাড়া তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য প্রচার করে জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করছিলো বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি রাঙ্গামাটি জেলায় সন্ত্রাস ও অবৈধ সংগঠনের তৎপরতা দমনে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions