শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

লঙ্কানদের ৫ উইকেটে হারাল পাকিস্তান

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯৩ দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক:- খাদের কিনারে দাঁড়িয়ে ছিল শ্রীলঙ্কা ও পাকিস্তান। দুই দলই সুপার ফোরের প্রথম ম্যাচ হেরেছিল। দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের ৫ উইকেটে হারিয়ে ফাইনালের আশা বাঁচাল পাকিস্তান। অন্যদিকে দুই ম্যাচেই হেরে বিদায়ের শঙ্কা প্রকট হলো শ্রীলঙ্কার।

মঙ্গলবার দুবাই স্টেডিয়ামে টস জিতে বোলিং নেয় পাকিস্তান। দ্বিতীয় বলেই শ্রীলঙ্কা উইকেট হারায়। ওই ধারা আর থামেনি। শেষ ওভার পর্যন্ত নিয়মিত উইকেট হারিয়েছে এশিয়া কাপের গত আসরের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ৮ উইকেটে ১৩৩ রানে আটকে যায়। জবাবে ২ ওভার থাকতর জয়ের বন্দরে পৌঁছায় পাকিস্তান।

এর আগে ব্যাট হাতে শ্রীলঙ্কার কুশল মেন্ডিস শূন্য করে ফেরেন। পাথুম নিশাঙ্কা ৮ রান করে সাজঘরের পথ ধরেন। তিনে নামা কুশল পেরেরা (১৫) সেট হয়ে আউট হন। অধিনায়ক চারিথা আশালঙ্কার ইনিংসও বড় হয়নি। তিনি ২০ রান করে ফিরে যান। পাঁচে নামা কামিন্দু মেন্ডিস এক প্রান্তে লড়াই করে ১৯ ওভার পর্যন্ত ক্রিজে ছিলেন। তিনি ৪৪ বলে ৫০ রান করে আউট হন। তিনটি চার ও দুটি ছক্কা মারেন।

শেষটায় ওয়ানিন্দু হাসারাঙ্গা ১৫ ও পেসার চামিকা করুনারত্নে ১৭ রানের ইনিংস খেলেন।

পাকিস্তান ওপেনিংয়ে ৪৫ রানের ভালো শুরু পেলেও ৫৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে। ৮০ রানে হারায় পঞ্চম উইকেট। পরের পথটা পাড়ি দেন হুসেইন তালাত ও মোহাম্মদ নওয়াজ। এর মধ্যে পেস অলরাউন্ডার তালাত ৩০ বলে ৩২ রান করেন। নওয়াজ ২৪ বলে ৩৮ রানের ইনিংস খেলেন।

পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি ৪ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। হ্যারিস রউফ ৪ ওভারে ৩৭ ও হুসেইন তালাত ৩ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions