শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

বান্দরবানে প্রশাসনের গণবিজ্ঞপ্তি,৭৬টি অবৈধ ইটভাটা বন্ধ ঘোষণা

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৭৯৭ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের অবৈধ ও বৈধভাবে গড়ে উঠা ৭৬ টি ইটভাটার কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসক। গত রবিবার জেলা প্রশাসক শামিম আরা রিনি স্বাক্ষরিত করা হয়৷ আজ মঙ্গলবার দুপুরে এই গণবিজ্ঞপ্তিতে বন্ধের ঘোষনা তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ ( সংশোধিত ২০১৯) অনুযায়ী অবৈধ ইটভাটা কার্যক্রম বন্ধসহ কাঠ ও বনজদ্রব্য ব্যবহারকারী অবৈধ ভাটাব্যবহারকারী বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে করা পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২৪ শে জুলাই তারিখে স্মারক নং নির্দেশনার আলোকে বায়ু দূষণ ও পার্বত্য অঞ্চলের জীববৈচিত্র রক্ষায়

বান্দরবান পার্বত্য জেলায় অবৈধ অনুমোদিত ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো উক্ত আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে একাতা প্রস্তুত ও ভাতা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ সংশোধিত ২০১৯ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জনস্বার্থে এই গনা বিজ্ঞপ্তি জারি করা হলো।

বান্দরবানের সাতটি উপজেলায় ৭৬টি অবৈধ ইটভাটা রয়েছে। ইটভাটা পরিচালনায় পরিবেশ ছাড়পত্র, জেলা প্রশাসন এবং বন বিভাগের অনুমতি লাগে। কিন্তু এসব ভাটার মালিকেরা মৌসুম আসলে পাহাড় ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট চালু করা হয় অবৈধ ইটভাটা। যার ফলে আশেপাশে যেসব প্রাকৃতিক সবুজের ঘেরা নষ্ট হয়ে যায়। সরকার এসব অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া ফলে আবারো নতুন রুপে ফিরবে প্রাকৃতিক সবুজের বনায়ন।

জেলা প্রশাসক শামিম আরা রিনি বলেন, বান্দরবানে সবগুলো ইটভাটা অবৈধ তাদের কোন বৈধ অনুমোদন নাই। তাই বন্ধ করে দেয়া হয়েছে। যদি কেউ চালু করে তাদেরকে আইনে আওতায় নিয়ে আসা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions