শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাঙ্গামাটিতে অপারেশন ডেভিলহান্টে জেলা যুবলীগ নেতা মিজান গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৬৪৯ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- পার্বত্য রাঙ্গামাটি শহরে গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিলহান্ট পরিচালনা করে যুবলীগ নেতা মিজানকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃত মিজান রাঙ্গামাটি জেলা যুবলীগের সহ-সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি আসবাবপত্র ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতির সভাপতি।

রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো: সাহেদ উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি শহরের বনরূপা বাজার থেকে তাকে গ্রেফতার করাহয়।
পুলিশে জানায়, মিজান গ্রেফতারের পূর্বমুহুর্ত পর্যন্ত পতিত সরকারের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে সার্বক্ষনিকভাবে যোগাযোগ করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছিলো। বিষয়টি তার মুঠোফোনের মাধ্যমেও নিশ্চিত হয় পুলিশ।
কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, মিজানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তারা তদন্ত করে দেখছেন। এছাড়াও মিজানের আয় নিয়েও খোঁজ করছে অন্য আরেকটি সংস্থা।

আটকের পর তার মুঠোফোন চেক করে সে রাঙ্গামাটির সাবেক পৌর মেয়র ও জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধূরীর সাথে প্রতিনিয়ত যোগাযোগ রেখে দলীয় কার্যক্রম পরিচালনা করতো এবং মিজান ইতোমধ্যেই পাসপোর্ট ভিসা করে দেশ ত্যাগের প্রস্তুতিও নিচ্ছিলো এমন তথ্যও পাওয়া গেছে বলে জানায় পুলিশ ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions