শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণ ইস্যুতে উত্তপ্ত খাগড়াছড়ি

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৪৫০ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়িতে ত্রিপুরা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা সদরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আদালত সড়ক, ভাঙ্গাব্রীজ ঘুরে শাপলা চত্বর মুক্তমঞ্চে গিয়ে সমাবেশে করে শেষ হয়।

সমাবেশে ওয়াপাইং মারমার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ- শিক্ষার্থী উক্যনু মারমা, কবিতা চাকমা, নিশি ত্রিপুরা, দেবাশীষ চাকমা, তুষাণ চাকমা ও উজ্জ্বল মারমা।

এসময় পাহাড়ি সম্প্রদায়ের উপর এমন নিন্দনীয় সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদ জানিয়ে বক্তারা আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নয়তো পাহাড়ে আগুণ জ্বলবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

এর আগেও খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে সংঘাত, অপ্রীতিকর, দ্বন্দ্বের রেশ কাটতে না কাটতেই এ ধরনের ঘটনায় আবারও অশনি সংকেত দেখা দিচ্ছে বলে মনে করছেন স্থানীয় বাঙালীরা।
ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলার নেতাকর্মীরাও।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions