শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

কাপ্তাই লেকে ১০ ফুট পানি বৃদ্ধি, ৫টি ইউনিট ২১২ মেগাওয়াট বিদ্যুৎ চালুউৎপাদন হচ্ছে

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৪১১ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- কয়েকদিনের ভারী বৃষ্টিতে কাপ্তাই লেকে প্রায় ১০ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এর সাথে সাথে বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনও বেড়েছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বশীল একটি সূত্র গতকাল রাতে জানায়, রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী কাপ্তাই লেকে এখন পানি থাকার কথা ৮৫.২৮ ফুট মীন সী লেভেল। কিন্তু লেকে এখন পানি রয়েছে ৯৬.০১ ফুট মীন সি লেভেল। কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে এখন সব গুলো ইউনিট সচল রয়েছে। লেকে পানি কম থাকলে সাধারণত সব গুলো ইউনিট একযোগে চালু করা হয় না। পরিমাপের চেয়ে প্রায় ১১ ফুট পানি বেশি থাকায় বিদ্যুৎ কেন্দ্রের সবগুলো ইউনিট চালু রাখা হয়েছে। ৫টি ইউনিট থেকে ২১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। যার পুরোটাই জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে বলে জানা গেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions