শিরোনাম
নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর

রাঙ্গামাটির রাজস্থলীতে ম্যালেরিয়া শনাক্ত ৫২ জন

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৩৭৪ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় দ্রুত হারে বাড়ছে ম্যালেরিয়ার রোগি। গত মে মাস থেকে শুরু করে জুনের ১৯ তারিখ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৫২ জন। এই নিয়ে উপজেলাজুড়ে মারাত্মক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমদিকে উপজেলার ঘিলাছড়া ও গাইন্দ্যা ইউনিয়নের দুর্গম এলাকার রোগীদের ম্যালেরিয়া সনাক্ত হলেও বর্তমানে উপজেলা সদর থেকেও রোগি আসছেন বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক। বর্তমানে প্রতিদিন গড়ে ৫-৬ জন ম্যালেরিয়ার রোগি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সৌরিন্দ্র বড়ুয়া জানান, জ্বর ও মাথাব্যথা নিয়ে রোগীরা চিকিৎসা নিতে আসলে তাদেরকে ম্যালেরিয়ার পরীক্ষা করলে পজিটিভ আসছে। তবে আগের চেয়ে ম্যালেরিয়ার রোগী বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়ে দায়িত্বশীল সকলকে জনসচেতন হতে হবে। তা নাহলে এলাকায় ম্যালেরিয়া মহামারির আকার ধারণ করবে। স্বাস্থ্যসম্মত ভাবে নিজেদের নিরাপদ রাখার চেষ্টা করতে হবে। বাড়ির আঙিনা এবং চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে এবং মশারোধী মশারী ব্যবহার করতে হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions