শিরোনাম
খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর দেড় ঘণ্টার গোপন বৈঠক কেমন হবে এই নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খাগড়াছড়িতে ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন পাহাড়ে নির্বাচনে ড্রোনসহ অত্যাধুনিক যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করবে বিজিবি রাঙ্গামাটির উপজেলাগুলোতে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম বিশ্বকাপে খেলবে পাকিস্তান, তবে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না নির্বাচিত হলে ম্রো সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন করব : সাচিংপ্রু জেরী বিজয়ী হলে রাঙ্গামাটির কাপ্তাইকে উন্নয়নের রোল মডেল করা হবে : দীপেন দেওয়ান বান্দরবানে চাঁন্দের গাড়ি উল্টে ৪ পর্যটক আহত খাগড়াছড়িতে বিদ্রোহী প্রার্থী সমীরণ দেওয়ানকে বিএনপি থেকে বহিষ্কার

সিএমপির সাবেক কমিশনার ইকবাল বাহার আটক

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৪০০ দেখা হয়েছে

ডেস্ক রিপোট:- পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার মো. ইকবাল বাহারকে আটক করা হয়েছে।

শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকার একটি বাসা থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) তাকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) নাসিরুল ইসলাম জানান, ইকবাল বাহার এখন ডিবি হেফাজতে আছেন।

সর্বশেষ রাজধানীর রাজারবাগ টেলিকমের অতিরিক্ত আইজিপি ছিলেন বাহার। এর আগে তিনি চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। বাহারের জন্ম ১৯৬১ সালের ৩১ ডিসেম্বর। তার গ্রামের বাড়ি পাবনা জেলার সদর উপজেলায়।

উল্লেখ্য, ২০১৯ সালে স্বাভাবিক অবসরে যান বাহার।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions