শিরোনাম
খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর দেড় ঘণ্টার গোপন বৈঠক কেমন হবে এই নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খাগড়াছড়িতে ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন পাহাড়ে নির্বাচনে ড্রোনসহ অত্যাধুনিক যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করবে বিজিবি রাঙ্গামাটির উপজেলাগুলোতে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম বিশ্বকাপে খেলবে পাকিস্তান, তবে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না নির্বাচিত হলে ম্রো সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন করব : সাচিংপ্রু জেরী বিজয়ী হলে রাঙ্গামাটির কাপ্তাইকে উন্নয়নের রোল মডেল করা হবে : দীপেন দেওয়ান বান্দরবানে চাঁন্দের গাড়ি উল্টে ৪ পর্যটক আহত খাগড়াছড়িতে বিদ্রোহী প্রার্থী সমীরণ দেওয়ানকে বিএনপি থেকে বহিষ্কার

রাঙ্গামাটিতে হাজতের গ্রিল কেটে পালানো আসামি ফের গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৮৯ দেখা হয়েছে

রাঙ্গামাটি;- রাঙ্গামাটির কাপ্তাই থানা হাজতের গ্রিল কেটে পালানো চুরির মামলার আসামি সাগর (২২) অবশেষে আবারো গ্রেপ্তার হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১২ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাপ্তাইয়ের নতুনবাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

এর আগে বুধবার (১১ জুন) ভোরে সাগরকে স্বর্ণ ও নগদ টাকা চুরির অভিযোগে গ্রেপ্তার করে কাপ্তাই থানা পুলিশ। তবে একইদিন সকাল ৯টার দিকে থানার হাজতের গ্রিল কেটে পেছনের দিক দিয়ে পালিয়ে যায় সে। এ ঘটনায় থানায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পুলিশের উপরও ব্যাপক চাপ তৈরি হয় আসামিকে দ্রুত গ্রেপ্তারের জন্য।

হাজত থেকে আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থার প্রশ্ন উঠেছে। এর পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়েও আলোচনা শুরু হয়।

কাপ্তাই থানার পরিদর্শক (তদন্ত) মো. অলি উল্লাহ জানান, ‘সাগরের বিরুদ্ধে পূর্বে চুরির মামলা রয়েছে। হাজত থেকে পালানোর ঘটনায় নতুন করে পুলিশের পক্ষ থেকে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। তাকে রাঙ্গামাটি আদালতে পাঠানো হবে।’

ঘটনা সম্পর্কে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম বলেন, ‘থানা হাজত থেকে আসামি পালানোর ঘটনা নিঃসন্দেহে পুলিশের জন্য বিব্রতকর। ঘটনার পরপরই পুলিশের একাধিক টিম মাঠে নামানো হয় এবং টানা অভিযানের মাধ্যমে পালানো আসামিকে পুনরায় গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions