শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

খাগড়াছড়িতে বৈসাবি উৎসব উদ্ধোধন

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২৪২ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- বর্ণিল আয়োজনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে উদ্বোধন হয়েছে পাহাড়বাসীর প্রাণের উৎসব বৈসাবি। বুধবার ( ৯ এপ্রিল) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে এ উৎসবের উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আমান হাসান। উদ্বোধনের পরপরই উৎসবের রং ছড়িয়ে পড়ে খাগড়াছড়িতে। পরে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালিতে ত্রিপুরা,মারমা,চাকমা ও বাঙালী তরুণ-তরুণীরা তাদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক, বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে এতে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন,রিজিয়ন কমান্ডারের সহধর্মিনী ফারজানা আক্তার চৌধুরী, ডিজিএফআই’র ডেট কমান্ডার কর্ণেল আতিকুর রহমান, জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খন্দকার,ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী প্রত্যাবাসন ও পুর্ণবাসন বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃঞ্চ চন্দ্র চাকমা, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বৈসাবি উৎসবের মধ্য দিয়ে পাহাড়ী-বাঙ্গালীর মধ্যে শান্তি-স¤প্রীতি ও ঐক্য আরো সু-দৃঢ় হোক এই প্রত্যাশা সকলের।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions