শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাঙ্গামাটিতে পার্বত্য উপদেষ্টা সু-প্রদীপ চাকমার কুশপুত্তলিকা দাহ

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৪৩০ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দ প্রদানে বৈষম্যের প্রতিবাদে রাঙ্গামাটিতে পার্বত্য উপদেষ্টা সু-প্রদীপ চাকমার কুশপুত্তলিকা দাহসহ
বিক্ষোভ সমাবেশ করেছে রাঙ্গামাটি সচেতন ছাত্র-জনতা।

শনিবার সকাল ১১টায় বৈষম্যের শিকার বাঙালি সহ পাহাড়ি জনগোষ্ঠীর সমন্বয়ে বিক্ষোভ মিছিল পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে বনরূপা সিএনজি চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

পিসিসিপির রাঙ্গামাটি জেলা সভাপতি মো: আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক কামাল উদ্দিন, নাগরিক সমাজের প্রতিনিধি শ্যামল বড়ুয়া, ছাত্র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সরকারি কলেজ এর শিক্ষার্থী মো: শওকত হোসেন, মো: খলিলুর রহমান, মহিউদ্দিন নুহাশ, ইসমাঈল গাজী প্রমুখ।

সমাবেশে এনসিপির নেতৃবৃন্দ, বড়ুয়া নেতৃবৃন্দ, মারমা নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠন ও জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে পার্বত্য উপদেষ্টা সু-প্রদীপ চাকমার অপসারণসহ কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুদ্ধ সচেতন ছাত্র-জনতা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions