শিরোনাম
দুর্গম কেন্দ্র থেকে হেলিকপ্টারে করে ফিরছে ভোটের সরঞ্জাম ও কর্মকর্তারা পার্বত্য তিন জেলায় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটের গরমিল খাগড়াছড়ি আসনে পোস্টাল ভোটে সর্বোচ্চ পেয়েছে দাঁড়িপাল্লা রাঙ্গামাটিতে ১,২৮৩ ভোটার কোনো প্রার্থীকে ভোট দেননি,গণভোটে অংশ নিলেও সংসদ নির্বাচনে ব্যালট জমা দেননি রাঙ্গামাটির রাজনীতিতে নতুন অধ্যায়: দীপেন দেওয়ানের উত্থান, সংগ্রাম ও বিজয়ের গল্প বান্দরবানে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত রাঙ্গামাটিতে সাত প্রার্থীর মধ্যে ছয়জনের জামানত বাজেয়াপ্ত গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ ২৯৭ আসনে নির্বাচিতদের গেজেট প্রকাশ তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা

রাঙ্গামাটির বাঘাইহাট জোন কর্তৃক অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬২২ দেখা হয়েছে

আনোয়ার হোসেন, বাঘাইছড়ি, রাঙ্গামাটি:- রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৫ নং বঙ্গলতলী ইউনিয়নের ০১ নং ওয়ার্ড এর বঙ্গলতলী নামক এলাকায় ভারতীয় সিগারেট জব্দ করেছে বাঘাইহাট জোনের সদস্যরা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ) অভিযানে ৬০ কার্টুন অবৈধ ভারতীয় PATRON ব্যান্ডের সিগারেট জব্দ করা হয়।
বাঘাইহাট জোন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কয়েকজন স্থানীয় পাহাড়ী যুবক সাজেকের উদয়পুর সীমান্ত হতে ভারতীয় সিগারেট নিয়ে বাঘাইছড়ি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে পাচার করছে
এই তথ্যের ভিত্তিতে বাঘাইহাট জোনের আওতাধীন *করেঙ্গাতলী ক্যাম্প হতে বঙ্গলতলী* এলাকায় *লে: খান আব্দুস সালাম* এর নের্তৃত্বে অভিযান পরিচালনা করলে অবৈধ পাচারকারী চক্র ৬০ কার্টুন সিগারেট পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়,পরবর্তীতে সেগুলি জব্দ করা হয়।
যার আনুমানিক বাজার মুল্য ৯০০০০ টাকা।
বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ খায়রুল আমিন (পিএসসি) মালামাল জব্দের বিষয়টি নিশ্চিত করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions