শিরোনাম
উত্তর-পূর্ব ভারত, মায়ানমার ও বাংলাদেশ ভূখণ্ডে আলাদা ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ছক ও ষড়যন্ত্র! ইরান যুদ্ধ দীর্ঘ হলে কোন দেশ আগে ‘ধাক্কা’ খাবে, নাজুক অবস্থানে কারা? যুদ্ধে বন্ধ হরমুজ প্রণালি,খাদ্য সংকটে পড়তে পারে প্রায় ১০ কোটি মানুষ দেশের সমস্ত পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিচয় মিলেছে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি ইরানের এক মাসের নবজাতক সরকার: ঘরে বাইরে চ্যালেঞ্জ রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ

ইউক্রেনে যুদ্ধ বন্ধে কিছুই করেনি ফ্রান্স-যুক্তরাজ্য: ট্রাম্প

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো ও বৃটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কড়া সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইউক্রেনে যুদ্ধ বন্ধে তারা (ম্যাক্রো ও স্টারমার) কিছুই করেননি।’ শনিবার বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ডনাল্ড ট্রাম্প বলেন, ‘ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে শান্তি আলোচনার জন্য কোনও কার্ড নেই। আমার মনে হয় না তিনি মিটিংয়ের জন্য গুরুত্বপূর্ণ।

ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমার ব্যক্তিগত উদ্যোগ ছাড়া রাশিয়া এবং ইউক্রেন শান্তি আলোচনা শুরু করতে চায় না।’
তবে বিবিসি বলছে, ট্রাম্প ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ম্যাক্রো ও স্টারমারের সমালোচনা করলেও ইউরোপীয় নেতাদের প্রশংসা করেছেন।

এদিন জেলেনস্কির আরও সমালোচনা করে তিনি বলেন, ‘এই লোককে আমি অনেক বছর ধরেই দেখছি, যখন তার শহরগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। তার লোকজন নিহত হচ্ছেন। একই সঙ্গে তার সেনারাও ধ্বংস হচ্ছে।’

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions