শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

গাজার ধ্বংসস্তূপ থেকে আরও ১৮ ফিলিস্তিনির লাশ উদ্ধার, নিহতের সংখ্যা সাড়ে ৪৭ হাজার ছাড়াল

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও ১৮ জন ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে গাজায় নিহতের সংখ্যা ৪৭ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে।

গত ১৫ মাস ধরে চলা ইসরায়েলি হামলায় গাজা ভয়াবহ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গত মাসে যুদ্ধবিরতি কার্যকর হলেও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষের লাশ একের পর এক উদ্ধার করা হচ্ছে। এর ফলে মৃতের সংখ্যা বেড়েই চলেছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা আনাদোলু জানায়, ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীরা গাজার ধ্বংসস্তূপ থেকে ১৮ জনের লাশ উদ্ধার করেছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪৭ হাজার ৫১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও ২০ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে আহতের সংখ্যা ১ লাখ ১১ হাজার ৬১২ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬১ হাজার ৭০৯ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১৪ হাজার ২২২ জন এখনো ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন।

গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তিন-পর্যায়ের এই চুক্তিতে বন্দি বিনিময়, স্থায়ী শান্তি, যুদ্ধবিরতি ও গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির দাবি জানালেও ইসরায়েল তার হামলা চালিয়ে গেছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় গাজার ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions