শিরোনাম
ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে–ডনাল্ড ট্রাম্প ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র পাহারায় সশস্ত্র বাহিনীর লক্ষাধিক সদস্যসহ  আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ৮ লাখ সদস্য প্রস্তুত ১০ সংস্থা থেকে ২৮ হাজার পর্যবেক্ষক সক্ষমতা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন,বিএনপি গত ১ ফেব্রুয়ারি সিইসির কাছে অভিযোগ জানায় ফেনসিডিলের বিকল্প চার নেশার সিরাপের ঢল শেষবেলায় কেন ইমেজ সংকটে সরকার বিদ্যুৎ-জ্বালানি খাতসহ তিন চ্যালেঞ্জে নির্বাচিত সরকার নির্বাচনের বডি ক্যামেরা কেনায় দুর্নীতি,জড়িত বেনজীর নাফিসার প্রতিষ্ঠান ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে হামলার বিচার চেয়ে এক ঘণ্টার আল্টিমেটাম এপস্টেইন ফাইল যেন জীবন্ত নরক: রাশিয়া দেশে এসেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

রাঙ্গামাটিতে ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ২৬১ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাউখালী হাসপাতাল এলাকায় ট্রাক থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার কাশখালী এলাকা থেকে ট্রাকটি বাঁশ নিয়ে আসার পথে গাড়ি থেকে পড়ে এই শ্রমিক গুরুতর আহত হয়। পরে চট্টগ্রামে সন্ধ্যায় তার মৃত্যু হয় বলে জানান এলাকাবাসী।

রানীরহাট বাঁশ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হোসেন মেম্বার মৃত্যুর ঘটনা স্বীকার করলেও ট্রাকটিতে বাঁশ থাকার কথা অস্বীকার করেন।

নিহত শ্রমিক মো. শাহ আলম রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবুল কালামের ছেলে।

স্থানীয়রা জানান, ব্যবসায়ী মো. হোসের মেম্বারের একটি ট্রাক কাশখালী এলাকা থেকে বাঁশ নিয়ে আসার সময় হাসপাতাল এলাকা দিয়ে যাওয়ার পথে ড্রাইভারের অসতর্কতার কারণে ঐ শ্রমিক গাড়ি থেকে পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চট্টগ্রাম হাসপাতাল নিলে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাগড় বড়ুয়া জানান, মাথায় গুরুতর আঘাত নিয়ে একজনকে আনা হয়েছে আমরা দ্রুত চিকিৎসা দি, কিন্তু তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম হাসপাতালে পাঠানো হয়।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ জানান, একজন শ্রমিকের মৃত্যুর ঘটনা শুনেছি তবে কেউ এখনো কোন অভিযোগ করেনি, আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions