শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

দ্বি-কক্ষ সংসদ ও উপ-প্রধানমন্ত্রী রাখার প্রস্তাব বিএনপির

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২৬৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- দ্বি-কক্ষ সংসদ, উপ-প্রধানমন্ত্রী রাখার প্রস্তাবসহ সংবিধান সংস্কারের বিষয়ে দলীয় প্রস্তাবনা তুলে দিয়েছে বিএনপি। মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের সংবিধান সংস্কার প্রধানের কার্যালয়ে দলের পক্ষ থেকে এ প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপির একটি প্রতিনিধি দল।

বিএনপি স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমেদ সংবিধান সংস্কার কমিটির প্রধান আলী রিয়াজের কার্যালয়ে প্রস্তাবনা জমা দেন এবং তার সঙ্গে পৌনে এক ঘণ্টাব্যাপী বৈঠক করেন।

বৈঠক শেষে সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, আমরা প্রস্তাবনার মূল অংশে রাজনৈতিক ক্যারেক্টার পরিবর্তন করার বিষয়ে প্রস্তাবনা করেছি।

তিনি বলেন, জনগণের যে আকাঙ্ক্ষা এবং জুলাই-আগস্টের যে শহীদের রক্তের অঙ্গীকার তার চেতনাকে মাথায় রেখে ভবিষ্যতে যাতে একনায়কতন্ত্রের সৃষ্টি না হয় সেগুলো মাথায় রেখে আমরা প্রস্তাবনাগুলো দিয়েছি।

সালাহউদ্দিন আরও বলেন, আমরা প্রস্তাবনার মধ্যে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের কথা বলেছি, পর পর ২ বারের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। পার্লামেন্টে উচ্চ কক্ষের কথা বলেছি।

তিনি বলেন, নতুন করে উপ-প্রধানমন্ত্রীর প্রস্তাব করেছি এবং জুডিশিয়ালের ব্যাপারে আমরা প্রস্তাবনা দিয়েছি।

সালাহউদ্দিন বলেন, আইন বিভাগ, বিচার বিভাগসহ সব জায়গায় আমরা প্রস্তাবনা দিয়েছি। যাতে করে রাষ্ট্রের ভারসাম্য সৃষ্টি হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions