শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

বান্দরবানের সকল পর্যটন কেন্দ্র এক সপ্তাহের মধ্যে খুলে দেয়ার আশ্বাস

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৭০২ দেখা হয়েছে

বান্দরবান:- আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে মধ্যে বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলো খুলে দেয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। এছাড়াও পর্যটন ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির বিষয়ে সহযোগিতার করারও আশ্বাস দেওয়া হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পর্যটন সংশ্লিষ্ট অংশীজনের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা জানান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।

শাহ মোজাহিদ বলেন, বান্দরবানে ৭টি উপজেলার মধ্যে সদর, লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়িসহ এই চার উপজেলা দ্রুত খুলে দেয়ার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। বাকি রুমা, থানচি ও রোয়াংছড়ি এই তিন উপজেলা বিবেচনায় থাকবে এবং পরবর্তীতে সেসব উপজেলাগুলো দ্রুত খুলে দেয়া আশ্বাস দেন তিনি।

এ দিকে কয়েকমাস ধরে পর্যটন কেন্দ্র বন্ধ থাকা ফলে পর্যটন শিল্পে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে প্রশাসনের কাছে নানা সমস্যা তুলে ধরেন পর্যটনের সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

এর আগে, দেশের তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটিতে ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন।

সভায় জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, সেনা রিজিয়নের মেজর মো. শায়েখ উজ জামান, বিশিষ্ট ব্যবসায়ী কাজল কান্তি দাশ, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বান্দরবান রেসিডেন্সিয়াল হোটেল মোটেল রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা উপ‌স্থিত ছি‌লেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions