শিরোনাম
রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’ বৃটেনে নেতৃত্ব নির্বাচনে লড়বেন স্ট্রিটিং, বার্নহামের অঙ্গীকার লেবারকে বাঁচানো অচিরেই তিন পার্বত্য জেলা পরিষদ গঠনের বিষয়ে অগ্রগতি দৃশ্যমান হবে : পার্বত্যমন্ত্রী রাঙ্গামাটি শহরকে পর্যটন বান্ধব উন্নত শহরে গড়ে তোলা হবে : পার্বত্য মন্ত্রী খাগড়াছড়ির রামগড়ে সেনা অভিযানে ইউপিডিএফের ৩ সদস্য আটক, অস্ত্র উদ্ধার রাঙ্গামাটির রাজস্থলীতে মারমা তরুণীকে অপহরণ, ট্রাইব্যুনালে অভিযোগ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেলো নতুন ভিসি

রাঙ্গামাটির চিৎমরম ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহারে অষ্টপরিস্কার দান সংঘদান

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৩ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- হাজারো পূণ্যার্থীর অংশগ্রহণে রাঙ্গামাটির কাপ্তাইয়ে ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহার প্রাঙ্গণে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ ও বৌদ্ধ ধর্মাবলম্বী উপাসক-উপাসিকার সম্মিলিত উদ্যোগে এই প্রথম এক বিশাল পরিসরে দুইদিনব্যাপী অষ্টপরিষ্কার দান ও মহাসংঘদান সম্পন্ন হয়। শনিবার সকাল ৮টায় অষ্টপরিষ্কার দান ও মহাসংঘদান শেষে অনুষ্ঠিত হয় পূণ্যার্থীদের বিশেষ পর্ব।

এ অংশে সঞ্চালনা করেন অষ্টপরিষ্কার দান সহ মহাসংঘদান উদযাপন কমিটির সদস্য সচিব থুইশিহ্লা মারমা পলাশ, এবং সভাপতিত্ব করেন, মহাসংঘদান উদযাপন কমিটি আহবায়ক উথোয়াই মং মারমা। এতে প্রধান পূণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য ২৯৯নং সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ধর্ম বিষয়ক সহ সম্পাদক অ্যাড. দীপেন দেওয়ান।

বিশেষ পুণ্যার্থী ছিলেন বান্দরবান পার্বত্য ৩০০নং সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বান্দরবান জেলা বিএনপি আহবায়ক সাচিংপ্রু জেরী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইচ: প্রু মাস্টার, খাগড়াছড়ি জেলা বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ সভাপতি কংচাইরী মাস্টার, রাঙ্গামাটি জেলা বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ সভাপতি সাজাই মং মারমা, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি লুসাইমং, বান্দরবান পার্বত্য জেলা উৎসব উদযাপন কমিটির সভাপতি চনুমং মারমা। অনুষ্ঠানের শেষ পর্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। দুইদিনব্যাপী এ আয়োজনকে ঘিরে তিন পার্বত্য জেলার মারমা সম্প্রদায়ের হাজারো মানুষের উপস্থিতিতে বিহার প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

এর আগে, শুক্রবার বৌদ্ধ বিহার প্রাঙ্গণে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে ছিল নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান সন্ধ্যায় বৌদ্ধ বিহার মাঠে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ সভাপতি সাজাই মং মারমা এবং সঞ্চালনা করেন, রাঙ্গামাটি জেলা বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক উথোয়াই মং মারমা।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা। এই মহতী ধর্মীয় আয়োজনে পার্বত্য তিন জেলা ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় হাজারো পূণ্যার্থী ও ভক্তের সমাগম ঘটে, যা এক অভূতপূর্ব ধর্মীয় মহামিলনের সৃষ্টি করে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions