শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

রাঙ্গামাটিতে আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের ৪ নেতা গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৫১৫ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনে চার নেতাকে গ্রেপ্তার করেছে রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশ।

গত মঙ্গলবার রাতে শহরের বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন, রাঙ্গামাটি কোতোয়ালি থানার ওসি মো. সাহেদ উদ্দিন।

গ্রেফতারকৃতরা হলেন- রাঙ্গামাটি জেলা যুবলীগের সহ-সম্পাদক আবু বক্কর লিটন মিঠু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ- সাধারণ সম্পাদক মামুন মিন্টু, রাঙ্গামাটি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি মো. মাসুম এবং সদর উপজেলা যুবলীগের কার্য্যকরি সদস্য মো. ইসমাইল।

জানা যায়, ৪ অগাস্ট রাঙ্গামাটি শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে হামলার ঘটনা ঘটে।

এ অভিযোগের ঘটনায় রাকিব হোসেন নামের এক শিক্ষার্থীর দায়ের করা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার দুপুরে গ্রেপ্তাকৃতদের পুলিশের পক্ষথেকে আদালতে প্রেরণ করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions