শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাঙ্গামাটির কাপ্তাইয়ে বন্য হাতির তাণ্ডবে ফসলসহ পুরোহিতের ঘর ভাঙচুর

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২৭৮ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই সীতার পাহাড় এলাকায় গভীর রাতে বন্য হাতি তাণ্ডব চালিয়েছে। এতে বাগানের ক্ষতিসহ সীতা মন্দির পুরোহিতের ঘর ভাঙচুর হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) রাত ২টায় সীতার পাহাড় এলাকায় ৩টি বন্য হাতি এসে বাগানের ব্যাপক ক্ষতি সাধন করে। পাশাপাশি সীতা মন্দিরের পুরোহিতের রান্নাঘর, পানির লাইন ও বাগানের গাছের ব্যাপক ক্ষতি সাধন করেছে।

বাগান মালিক ও কৃষক এনামুল হক বাচ্চু, টিটু মারমা ও জামাল উদ্দিন জানান, কয়েক দিন যাবত বন্য হাতি এসে বাগানে সকল রোপায়িত ফসল নষ্ট করে চলে যায়। তেমনি বুূধবার দিবাগত রাত ২টায় তিনটি হাতি এসে বাগানে তাণ্ডব চালায়। এসময় বাগানের ৩০টি নারিকেল গাছ, বরইগাছ ৮০টি, কলা গাছ ৫০টি ও ভিয়েতনামা ১০টি আম গাছের ব্যাপক ক্ষতি সাধন করে।

সীতা মন্দির পুরীহিত অধ্যক্ষ জ্যোতিমায়ানন্দ পুরী মহারাজ জানান, রাতে হাতি আক্রমণ করে বাগানের গাছ ও রান্নাঘর, পানির পাম্প আক্রমণ করে ব্যাপক প্রতি সাধন করে চলে যায়। বর্তমানে আমরা হাতি আতঙ্কে আছি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions