শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

‘রাঙ্গামাটিকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী গড়ে তোলা সম্ভব’

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২১ দেখা হয়েছে

রাঙ্গামাটি:-পরিকল্পনা করে সাজাতে পারলে রাঙ্গামাটিকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহম্মদ রেজাউল করিম।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সে বিশ্ব পর্যটন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মকর্তা বলেন, রাঙ্গামাটি প্রকৃতির সৌন্দর্যে ভরা অপরূপ নগরী। পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, ট্যুরিস্ট গাইড তৈরি, খাবারের দাম সাশ্রয়ী, পুরো শহর পরিষ্কার-পরিছন্ন রাখতে পারলে এ সবুজে ভরা শহরকে পিছনে ফিরে থাকাতে হবে না। এখানকার মানুষ অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশালী হবে।

‘পর্যটন শান্তির সোপান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত বিশ্ব পর্যটন দিবসের আলোচনা সভায় রাঙ্গামাটি পর্যটন করপোরেশনের ম্যানেজার অলোক বিকাশ চাকমার সভাপতিত্বে এসময় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এ. কে. এম ফজলুল হক, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৃদুল কান্তি তালুকদারসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions