শিরোনাম
চট্টগ্রামে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪, তিনজন অস্ত্র ব্যবসায়ী জামিন জালিয়াতি,বেরিয়ে গেলেন বান্দরবানের‘কুকি-চিনের’ পোশাক সরবরাহকারী মামলার আসামি পারমাণবিক যুগে প্রবেশ করছে বাংলাদেশ,রূপপুরে বিকালে শুরু হচ্ছে ‘জ্বালানি লোডিং’ কার্যক্রম ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৫ সারা দেশে সরব জামায়াত,জুলাই সনদ ও গণভোট নিয়ে মাঠে তৎপর দলগুলো সংসদেও সক্রিয় জোটের সংসদ সদস্যরা জাতীয় আইন সহায়তা দিবস: সেবাগ্রহীতাদের ৭৫ শতাংশই নারী বান্দরবানের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু খাল খননে আশার আলো দেখছে পাহাড়ের মানুষ রাঙ্গামাটিতে বয়স্ক বন্য হাতির মৃত্যু, পাশে শোকে কাতর সঙ্গী হাতি

যুক্তরাষ্ট্রের লিগে মেসির ইতিহাস

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৪ দেখা হয়েছে

ডেস্ক রর্পোট:- ফুটবল মাঠে ইতিহাস রচনা করেই চলেছেন লিওনেল মেসি। এবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) সবচেয়ে কম ম্যাচ খেলে সবচেয়ে বেশি গোলের সাথে যুক্ত থাকার রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন এই বিশ্বকাপজয়ী মহাতারকা।

ঘরের মাঠ ফ্লোরিডার চেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকালে ফিলাডেলফিয়াকে ৩-১ গোলে হারায় ইন্টার মায়ামি। দলে জয়ে জোড়া গোল করেন মেসি। লুইস সুয়ারেজের ব্যবধান বাড়ানো গোলটিতেও ছিল তার অবদান।

পিছিয়ে পড়া দলকে এদিন ম্যাচের ২৬তম মিনিটে সমতায় ফেরার রেকর্ড আটবারের বর্ষসেরা তারকা। চার মিনিট পর নিজের দ্বিতীয় গোলে এগিয়ে নেন দলকে। আর যোগ করা সময়ে বন্ধু ও সতীর্থ সুয়ারেজকে দিয়ে করার দলের তৃতীয় গোল।

এই ম্যাচ দিয়েই চোট কাটিয়ে দুই মাস পর মাঠে ফেরেন ফুটবল জাদুকর। সব মিলিয়ে চলতি লিগ আসরে তার গোল হলো ১৫টি। সাথে ১৬টি গোলে আছে অ্যাসিস্ট। এমএলএসে ১৯ ম্যাচে এত গোলের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা নেই আর কারো।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions