শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

খাগড়াছড়িতে আওয়ামী লীগের হামলায় গুরুতর আহত শিক্ষার্থী চিকিৎসায় ১ লাখ টাকা আর্থিক সহায়তা ওয়াদুদ ভূইয়ার

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৭ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়িতে আওয়ামী লীগের হামলায় গুরুতর আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মোহাম্মদ আবু হাসনাত তানজিনের চিকিৎসার জন্য এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়া।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে মোহাম্মদ আবু হাসনাত তানজিন এর বাবা মো. শাহজালাল এর হাতে এ অর্থ তুলে দেওয়া হয়।

এ সময় তানজিনের শারীরিক খোঁজ খবর নেন ও ভবিষ্যতে আরো সহযোগিতা আশ্বাস দেন ওয়াদুদ ভূইয়া।

আহত শিক্ষার্থী আবু হাসনাত তানজিন গত এক মাস ধরে সিএমএইচ এ চিকিৎসাধীন আছেন।

এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, মংসাথোয়াই চৌধুরী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. রফিক হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ, গত ৪ আগস্ট দুপরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিছিলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালায় ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি বাস ভবনে ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেয়। হামলা থেকে বাদ যায়নি বাংলাভিশনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি এইচ এম প্রফুল্ল’র বাড়ী ও অফিস। পুরো শহরে সন্ত্রাসীরা অসংখ্য ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও লুটপাট চালায়। সন্ত্রাসীদের হামলায় তানজিনসহ ১০ শিক্ষার্থী, সাংবাদিক-পথচারীসহ আরো অন্তত ২০ জন আহত হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions