শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাঙ্গামাটিতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৮১ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে শহরের টিটিসি (কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র) রোডে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুরা হলো ওই এলাকার রুপন জ্যোতি চাকমার ছেলে নোবেল চাকমা এবং সুভাষ চাকমার মেয়ে এস্টেলিনা চাকমা। এ দুই শিশুর উভয়ের বয়স চার বছর বলে জানা গেছে। হাসপাতাল ও স্থানীয়রা এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, বাড়ির পাশে খেলতে গিয়ে কাপ্তাই হ্রদের পানিতে পড়ে ওই দুই শিশু তলিয়ে যায়। পরে তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজির এক পর্যায়ে দুই শিশুর পায়ের জুতা পানিতে ভাসতে দেখেন। এতে তাৎক্ষণিক তল্লাশি চালিয়ে হ্রদের পানি থেকে তাদেরকে উদ্ধার করে রাঙ্গামাটি সদর জেনারেল হাসপাতালে নেওয়া হলে দুই শিশুকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শওক আকবর খান বলেন, হাসপাতালে নেওয়ার আগেই ওই দুই শিশু মারা গেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions