শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে নিউমার্কেট ঘিরে হাজার হাজার বিক্ষোভকারী

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৩৪৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- তিন কিলোমিটার জায়গাজুড়ে চট্টগ্রামে বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছেনতিন কিলোমিটার জায়গাজুড়ে চট্টগ্রামে বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছেন। ছবি: আজকের পত্রিকা
চট্টগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা নিউমার্কেট দখলে নিয়েছে আন্দোলনকারীরা। কোতোয়ালী থানা, কদমতলী মোড় থেকে নিউমার্কেট সড়ক ও কাজির দেউড়ি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার জায়গাজুড়ে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন।

আজ শনিবার দুপুর থেকে কোতোয়ালী থানার নিউমার্কেট মোড় দখলে নিয়ে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সেখানে হাজার হাজার আন্দোলনকারী অংশ নিয়েছেন। শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক নেতা–কর্মীরা।

মাহমুদ হাসান নামের আন্দোলনের এক সমন্বয়ক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান আমরা মানি না। শত শত নিরীহ শিশু-ছাত্রকে গুলি করে হত্যা করে কীসের সংলাপ। এই সরকারকে পদত্যাগ করতে হবে।’

চট্টগ্রাম কলেজের ছাত্র আশরাফুল আলম নামে এক আন্দোলনকারী বলেন, ‘এই সরকারের নাটক আমরা বিশ্বাস করি না। প্রতিদিন আওয়ামী লীগকে লেলিয়ে দিয়ে নির্বিচারে গুলি করছে। কুমিল্লায় আমাদের ভাইদের গুলি করেছে। তাদের এই রক্ত আমরা বৃথা যেতে দিব না।’

এদিকে নগরে জিইসি মোড়ে মিছিল করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions