শিরোনাম
শিগগিরই চালু হচ্ছে সাজেকের পাহাড়চূড়ায় ১০ শয্যার হাসপাতাল দিল্লি জুড়ে যুদ্ধকালীন পরিস্থিতি প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি: পূজার আগে উসকানির আশঙ্কা করছে পুলিশ কেপিএমসহ দেশের সব রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানকে উৎপাদনে ফিরাতে উদ্যোগ নিয়েছে সরকার– বিসিআইসি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ভূঁইয়া: ছাত্ররাজনীতি থেকে  পার্বত্য উন্নয়নের নানা অধ্যায়ের সঙ্গে জড়িয়ে থাকা এক নেতার গল্প রাঙ্গামাটিতে কাউখালীতে রদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মারিশ্যা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান রাঙ্গামাটিতে ৫৩ মোবাইল ও ভুলে পাঠানো টাকা উদ্ধার করে ফেরত দিল ১৮ এপিবিএন রাঙ্গামাটিতে ছাত্রলীগ নেতা ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ১২

ঢাকায় জমে থাকা পানিতে বিদ্যুৎস্পর্শে চারজনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ২৯৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- প্রবল বর্ষণে শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। জমে থাকা পানিতে বিদ্যুৎস্পর্শে পৃথক স্থানে চারজন মারা গেছেন। তারা হলেন– কাঠমিস্ত্রি রাসেল দাস (২৭), তাঁর সহকারী আলাউদ্দিন (১৭), নির্মাণ শ্রমিক আব্দুর নুর (৩৫) ও রংমিস্ত্রি আইউব আলী (৪৫)। শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তাদের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় সংশ্লিষ্ট থানার পুলিশ।

পল্লবীতে মারা যাওয়া রাসেলের আত্মীয় সুমন দাস বলেন, রাসেল পল্লবীর বাউনিয়ায় আজিজ মার্কেটের একটি আসবাবপত্রের কারখানায় কাঠমিস্ত্রির কাজ করতেন। শুক্রবার বৃষ্টিতে কারখানায় পানি ঢুকে আসবাব তৈরির মেশিন ভিজে যায়। এদিন সকাল সাড়ে ১০টার দিকে রাসেল ও সহকারী আলাউদ্দিন মেশিনটি সরাতে গেলে দু’জনই বিদ্যুৎস্পর্শে মারা যানন। রাসেলের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। তিনি বাউনিয়াবাদে পরিবার নিয়ে থাকতেন। আলাউদ্দিনের বাড়ি ময়মনসিংহের তারাকান্দায়।

কোতোয়ালি থানার এসআই রাজীব ঢালী জানান, শুক্রবার সকালে সিএমএম কোর্টের পাশে গলিতে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পর্শে মারা যান আইউব আলী। তাঁর গ্রামের বাড়ি পিরোজপুর সদর উপজেলার তারাবুনিয়ায়। সূত্রাপুরে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন তিনি।

ভাসানটেক থানা পুলিশ জানায়, শুক্রবার বিকেল ৩টার দিকে উত্তর ভাসানটেকে বাসায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পর্শে রাজমিস্ত্রি আব্দুর নুর মারা যান। তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জে। ভাসানটেকে পরিবার নিয়ে থাকতেন তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions