শিরোনাম
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক দিল্লিতে অস্বস্তি, ঢাকার কড়া অবস্থান, বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন,প্রধানমন্ত্রীর সফর নিয়ে ভারতীয় মিডিয়া মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন চ্যালেঞ্জ সামলে এগোচ্ছে সরকার বাংলাদেশের ব্যাটিং ধস, ৬ উইকেট হারিয়ে লাঞ্চে মার্কিন নিষেধাজ্ঞা সব দেশের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’: ইরান কর্মস্থলে না থাকলে বেতন পাবেন না চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা সরকারি ব্যাংকে টাকা রাখা মানেই কি নিরাপদ? পশ্চিম তীরে গুরুতর রাজনৈতিক ক্ষতির মুখে ইসরায়েল মার্কিন নিষেধাজ্ঞার হুমকির পর ‘ধ্বংসাত্মক’ জবাবের হুঁশিয়ারি ইরানের

রাঙ্গামাটির গাইন্দ্যা ইউপির সংরক্ষিত আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৩৩১ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার দুই নম্বর গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের উপ-নির্বাচনে ২ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

তফসিল অনুযায়ী বৃহস্পতিবার (১১ জুলাই) উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মাঝে এই প্রতীক বরাদ্দ দেন।

প্রতীক বরাদ্দ পাওয়া ২ প্রার্থী হলে, ফাতেমা বেগম সূর্যমুখী প্রতীক এবং আরেক ফাতেমা বেগম পেয়েছেন মাইক প্রতীক।

এর আগে গত ৭ জুন ঘোষিত তফসিল অনুযায়ী গত ৪ জুলাই নির্ধারিত তারিখের শেষ দিন বিকেল পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসে ২ জন সংরক্ষিত আসনের পদপ্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

৫ জুলাই যাচাই-বাছাইয়ের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন দাখিলকৃত ২ জন পদপ্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

গাইন্দ্যা ইউনিয়নের সংরক্ষিত আসনের উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আকতার বলেন, ইভিএম মেশিনের মাধ্যমে মোট ৩টি ভোটকেন্দ্রে আগামী ২৭ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions