শিরোনাম
রাঙ্গামাটির রাজস্থলীতে মারমা তরুণীকে অপহরণ, ট্রাইব্যুনালে অভিযোগ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেলো নতুন ভিসি রাঙ্গামাটির বাঘাইছড়িতে গরুর হাটে মলম পার্টির ফাঁদে দুই ব্যবসায়ী এসির গ্যাস বিস্ফোরণে ওমান প্রবাসী রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযান গ্রেফতার ৮ রাঙ্গামাটিতে গৃহবধূ হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন টিআইএন আছে, রিটার্ন নেই? জরিমানা-বাড়তি কর-সেবা বন্ধের ঝুঁকিতে লাখো মানুষ পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে সঙ্গীত শিক্ষক ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে: পার্বত্য মন্ত্রী রাঙ্গামাটির বনরূপায় রাশেদ টেলিকমের উদ্যোগে জমকালো রিটেইল মিট অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে ভূমিকম্প অনুভূত

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২ জুন, ২০২৪
  • ৩৩০ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- পার্বত্য জেলা রাঙ্গামাটিতে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২ জুন) দুপুর ২টা ৪৪ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

এ তথ্য নিশ্চিত করে আবহাওয়া অধিদপ্তরের সহকারি আবহাওয়াবিদ কাজী জেবুন নেসা বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক শূন্য এবং এটি ৩ সেকেন্ড স্থায়ী ছিল। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইনের মাওলাইকে।

এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রাঙ্গামাটি শহরে ভূমিকম্প অনুভূত হলে অনেক লোকজন ঘর থেকে দৌড়ে বেরিয়ে যায়। তবে ভূমিকম্পটি স্বল্পস্থায়ী হওয়ায় অনেকে অনুভবও করতে পারেনি।

রাঙ্গামাটির স্থানীয় বাসিন্দা ইয়াসিন রানা সোহেল জানান, দুপুর ২টা ৪৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। এ সময় তাড়াহুড়ো করে আমরা অফিস থেকে বের হয়ে যাই।

এর আগে, বুধবার (২৯ মে) সন্ধ্যা ৭টা ১৭ মিনিটের দিকে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। সে সময়ও ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমার এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions