শিরোনাম
রাঙ্গামাটির রাজস্থলীতে মারমা তরুণীকে অপহরণ, ট্রাইব্যুনালে অভিযোগ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেলো নতুন ভিসি রাঙ্গামাটির বাঘাইছড়িতে গরুর হাটে মলম পার্টির ফাঁদে দুই ব্যবসায়ী এসির গ্যাস বিস্ফোরণে ওমান প্রবাসী রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযান গ্রেফতার ৮ রাঙ্গামাটিতে গৃহবধূ হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন টিআইএন আছে, রিটার্ন নেই? জরিমানা-বাড়তি কর-সেবা বন্ধের ঝুঁকিতে লাখো মানুষ পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে সঙ্গীত শিক্ষক ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে: পার্বত্য মন্ত্রী রাঙ্গামাটির বনরূপায় রাশেদ টেলিকমের উদ্যোগে জমকালো রিটেইল মিট অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বুদ্ধ পূর্ণিমা পালিত

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২২ মে, ২০২৪
  • ৩৫৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বুদ্ধ পূর্ণিমা পালন করছে বৌদ্ধ ধর্মালম্বীরা। গৌতম বুদ্ধের ত্রি স্মৃতি বিজরিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ সকালে রাঙ্গামাটি রাজবন বিহার প্রাঙ্গনে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন, রাঙ্গামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির। রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার সমবেত প্রার্থনায় যোগদেন।
বিহারে পঞ্চশীল গ্রহণ, বুদ্ধ মুর্তি দান, সংঘদান, অষ্ট পরিস্কার দান, ধর্মীয় আলোচনা সভাসহ দিনব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় ফানুষ উড়ানোর মধ্যদিয়ে বুদ্ধ পূর্ণিমার সমাপ্তি ঘটবে।
এর আগে সকালে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার বের করা হয়। রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি মৈত্রী বিহারে গিয়ে শেষ হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions