শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

সিলেট হবিগঞ্জের বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত বেড়ে ৪

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ৩১২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- সিলেট হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ জনে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।

বৃহস্পতিবার (৯ মে) বেলা ২টার দিকে উপজেলার আগুয়া গ্রামে দেশীয় অস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ।

নিহতরা হলেন- বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামের শুকুর মিয়ার ছেলে সিএনজিচালক আব্দুল কাদির, একই গ্রামের বজলু মিয়ার ছেলে সিরাজ মিয়া, আলী রাজার ছেলে লিলু মিয়া এবং আনু মিয়া।

পুলিশ ও স্থানীয়রা জানান, আগুয়া বাজারের সিএনজি স্ট্যান্ড দিয়ে দীর্ঘদিন ধরে সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডের ম্যানেজার বদির মিয়ার সঙ্গে একই গ্রামের সোহেল মিয়া ও তার লোকজনের বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে আগুয়া বাজারের সিএনজি স্ট্যান্ড থেকে রিজার্ভে যাত্রী নিয়ে আসছিলেন আব্দুল কাদির। এ সময় বদির মিয়া তাকে বাধা দেয় এবং সিরিয়াল মানতে বলে। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি উভয় পক্ষের বাড়িতে জানাজানি হলে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই আব্দুল কাদির ও সিরাজ মিয়ার মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান লিলু মিয়া। রাত ৮টার দিকে আনু মিয়ার মৃত্যু হয়।

এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫০ জনের বেশি আহত হয়েছেন। তাদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পলাশ রঞ্জন দে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে যান। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত রয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুনরায় যেন কোনোকিছু না ঘটে সেজন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions