শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নাওয়াজের ইন্তেকাল বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূজা চেরী কেন পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ, নানা কৌতূহল ২০২৩ সালেই হাসিনাকে জানিয়েছিলাম ইউনূসের নেতৃত্বে সরকার গঠনের তৎপরতা চলছে,মনিরুলের তথ্য প্রকাশ সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট খারিজ পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা; সুযোগ সন্ধানী ইউপিডিএফ কি থামবে? চট্টগ্রামের হাটহাজারীতে তরুণকে ধাওয়া করে গুলি আগামী অর্থবছরের সময়কাল এপ্রিল থেকে মার্চ ঢাকায় আসছে ভারতের বাণিজ্য প্রতিনিধিদল প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার আত্মহত্যা

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৫১২ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন (২য় পর্যায়) উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সাইফুল ইসলাম প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ প্রদান করেন।

এসময় রাজস্থলী উপজেলা, উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র উপস্থিত ছিলেন।

রাজস্থলী উপজেলার প্রার্থীরা স্ব স্ব প্রতীক বুঝে নেন। তার মধ্যে চেয়ারম্যান পদে দুইজনই আনারস প্রতীক চাওয়াতে লটারির মাধ্যমে উবাচ মারমা আনারস ও রিয়াজ উদ্দিন রানা দোয়াত কলম পেয়েছেন। বাকী ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় একক ভাবে নির্বাচিত হয়েছেন হারাধন কর্মকার ও গৌতমি খিয়াং।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions