শিরোনাম
উত্তর-পূর্ব ভারত, মায়ানমার ও বাংলাদেশ ভূখণ্ডে আলাদা ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ছক ও ষড়যন্ত্র! ইরান যুদ্ধ দীর্ঘ হলে কোন দেশ আগে ‘ধাক্কা’ খাবে, নাজুক অবস্থানে কারা? যুদ্ধে বন্ধ হরমুজ প্রণালি,খাদ্য সংকটে পড়তে পারে প্রায় ১০ কোটি মানুষ দেশের সমস্ত পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিচয় মিলেছে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি ইরানের এক মাসের নবজাতক সরকার: ঘরে বাইরে চ্যালেঞ্জ রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ

পাহাড় কাটার দায়ে একজনের কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৯৬ দেখা হয়েছে

চট্টগ্রাম:-চট্টগ্রাম নগরের আকবরশাহ থানাধীন বেলতলীঘোনা এলাকায় পাহাড় কাটার অভিযোগে হালিশহর ইদগাহ এলাকার মো. শাহজাহানকে (৪০) সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মাটি কাটায় ব্যবহৃত এস্কেভেটর জব্দ করা হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) উমর ফারুকের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ কারাদণ্ড দেয়া হয়। অভিযানে উপস্থিতি ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহমেদ, আকবর শাহ থানার এসআই আলাউদ্দিন ও এএসআই রায়হান উদ্দিন। অভিযানে পাহাড়কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, আমরা সরেজমিনে গিয়ে দেখতে পাই, আকবর শাহ এলাকার বেলতলীঘোনায় রাস্তা করার নিমিত্তে ব্যপকভাবে পাহাড় কেটেছে। অভিযানকালে পাহাড়কাটা অবস্থায় এস্কেভেটরসহ একজনকে আটক করে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান এবং এস্কেভেটরটি জব্দ করা হয়।

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ইতোমধ্যেই পাহাড় কাটার বিরুদ্ধে বেশ কিছু অভিযান পরিচালিত হয়। পাহাড় কাটার দায়ে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক নিয়মিত মামলার ব্যবস্থাসহ মোবাইল কোর্টে পরিবেশ আইনে জেল-জরিমানা করা হচ্ছে। পাহাড় কাটার বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাহাড় কাটার দায়ে ভূমিদস্যুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions