শিরোনাম
ঢাকার যানজট নিয়ন্ত্রণে আসছে ড্রোন কওমি মাদরাসার জন্য ৬টি শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার–সংসদে প্রধানমন্ত্রী ছড়িয়ে পড়ছে সংক্রামক রোগ স্ক্যাবিস,► ঘরে ঘরে আক্রান্ত হচ্ছে মানুষ ► হোস্টেল গণরুম বস্তি পোশাকশিল্প এলাকা ঝুঁকিতে পুলিশের ৭ কর্মকর্তাকে বরখাস্ত বিএনপির ২২ লাখ নেতা-কর্মীর নামে এখনো ২৭ হাজার মামলা যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনায় অনন্য উদ্যোগ হরমুজের নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ করার প্রস্তাব ট্রাম্পের সংসদে ১০টি সংসদীয় কমিটি গঠন

মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনায় অনন্য উদ্যোগ

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর কিংবদন্তি লিওনেল মেসিকে বিশেষ সম্মাননা দেয়ার ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২২ সালে আর্জেন্টিনাকে ফিফা বিশ্বকাপের শিরোপা জেতানো এই সুপারস্টারের অবসরের ঘোষণায় বিশ্বজুড়ে বিস্ময় সৃষ্টি হয়েছে। আর্জেন্টিনা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, পরবর্তী ম্যাচ ডে’তে দেশটিতে অনুষ্ঠেয় পুরুষ ও নারী উভয় দলের প্রতিটি ম্যাচ প্রথমার্ধের ১০ মিনিট পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে থামিয়ে দেয়া হবে। এরপর মেসির ফুটবল ও আর্জেন্টিনা জাতীয় দলের জন্য অবদানের স্বীকৃতি হিসেবে এক মিনিট করতালি দিয়ে তাকে সম্মান জানানো হবে। এএফএ এক বিবৃতিতে জানিয়েছে, সব ক্যাটাগরি এবং পুরুষ ও নারী সব ধরনের ফুটবল ডিসিপ্লিনে (১১ জনের ফুটবল, ফুটসাল ও বিচ সকার) পরবর্তী ম্যাচগুলোর প্রথমার্ধের ১০ মিনিট শেষে খেলা এক মিনিটের জন্য থামানো হবে।

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল মেসির ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবে এই সময় তাকে করতালি দিয়ে সম্মান জানানো হবে। এই সম্মাননা শুধু ১১ জনের ফুটবলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এর আওতায় থাকবে ফুটসাল ও বিচ ফুটবলও। এএফএ আরও জানিয়েছে, যেসব স্টেডিয়ামে বড় স্ক্রিন রয়েছে, সেখানে ম্যাচ শুরুর আগে মেসির বিদায়ী ভিডিও প্রদর্শন করা হবে। প্রায় দুই মিনিটের এই ভিডিওতে জাতীয় দলের হয়ে মেসির দীর্ঘ যাত্রার বিভিন্ন সময়ের ছবি তুলে ধরা হয়েছে। ভিডিওটির বিদায়ী বার্তায় বলা হয়েছে, ‘এই জার্সির প্রতীককে ঘিরে পুরো দেশকে একত্রিত করার জন্য ধন্যবাদ। আমরা তোমাকে মিস করব।
এদিকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরকে জাতীয় দলের জন্য ‘বিরাট ক্ষতি’ হিসেবে বর্ণনা করেছেন। তবে তিনি বলেছেন, মেসির সিদ্ধান্তটি বোধগম্য। রেডিও এল অবজারভাদোরকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট মিলেই বলেন, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার সামনে বড় চ্যালেঞ্জ তৈরি হবে। কারণ দলটিকে তাদের আইকনিক অধিনায়ককে ছাড়াই সামনে এগিয়ে যেতে হবে। মিলেই বলেন, আকাশি-সাদা জার্সি আর না পরার মেসির সিদ্ধান্ত একটি বিরাট ক্ষতি। একই সঙ্গে তিনি স্বীকার করেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণ বোধগম্য।

আর্জেন্টিনার ফুটবলে মেসির অবদানের প্রশংসা করে মিলেই আরও বলেন, তিনি আমাদের বিপুল জাদু উপহার দিয়ে গেছেন। মেসির বিদায়ের পর জাতীয় দলের সামনে যে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে, সেটিও তুলে ধরেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। তিনি বলেন, এটি একটি বিরাট ক্ষতি এবং জাতীয় দলকে নতুন করে গড়ে তোলার একটি চ্যালেঞ্জ। রোজারিওতে জন্ম নেয়া এই তারকার অনুপস্থিতিকে তিনি আর্জেন্টিনার ঐতিহ্যবাহী তাসের খেলা ত্রুকোতে ‘সবচেয়ে শক্তিশালী তাসটি’ হারানোর সঙ্গে তুলনা করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions