শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

খাগড়াছড়িতে কোদালের কোপে গৃহবধূ খুন, ঘাতক স্বামী আটক

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৯৭ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার পূর্ব গচ্ছাবিল এলাকায় স্বামীর বাড়িতে মাহিনূর আক্তার (২৪) নামের এক গৃহবধূ খুন হয়েছে।

বৃহস্পতিবার (৭) রাত সাড়ে ১০টায় খবর পেয়ে লাশ উদ্ধার করে মানিকছড়ি থানা পুলিশ।

নিহতের স্বামী আবুল কালাম জানান, সন্ধ্যায় তার সাথে স্ত্রী মাহিনূরের ঝগড়া, বাকবিতন্ডা ও মারামারি হয়। ধস্তাধস্তির একপর্যায়ে দুজনের হাতে থাকা কোদালের আঘাতে মাহিনূরের মাথায় কুপ পড়ে। এতে মাথা ফেটে গিয়ে তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়ে মারা যায় মাহিনূর। একই কথা বলেন আবুল কালামের মা খাদিজা বেগম।

তবে নিহতের পিতা আবু তাহেরের দাবি তার মেয়ে মাহিনূরকে তারই স্বামী মো. আবুল কালাম নির্মমভাবে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের শাশুড়ি খাজিদা বেগমও জড়িত রয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান। নিহত মাহিনূর গোদাতলী এলাকার বাসিন্দা আবু তাহেরের মেয়ে এবং দুই শিশু পুত্র সন্তানের জননী। স্বামী আবুল কালাম পূর্ব গচ্ছাবিল এলাকার প্রয়াত নূর আলম শেখের ছেলে।

মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকা ঘাতক স্বামী আবুল কালামকে আটক করা হয়েছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions