শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

সারা দেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৫১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- সারা দেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে পাঁচটি জেলায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সুনামগঞ্জে পাঁচজন, ময়মনসিংহে দু’জন, রংপুরে দুই জেলে এবং নেত্রকোনা ও হবিগঞ্জে একজন করে রয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৩ জন।

জানা যায়, সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ধর্মপাশা উপজেলার হবিবুর রহমান (২২) ও রহমত উল্লাহ (১৩) নামে দু’জনের মৃত্যু হয়েছে। হবিবুর উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের ফজলু রহমানের ছেলে এবং বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। জামালগঞ্জে নুর জামাল (২৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দিরাই উপজেলায় বজ্রপাতে লিটন মিয়া (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তাহিরপুরে আবুল কালাম ওরফে কালা মিয়া (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হন অন্তত ৩ জন।

ময়মনসিংহের দুই উপজেলায় বজ্রপাতে যুবকসহ দু’জন নিহত হয়েছে। শনিবার দুপুর দুইটার দিকে জেলার গৌরীপুর ও গফরগাঁও উপজেলায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-গৌরীপুর উপজেলার কোনাপাড়া গ্রামের ওলি মিয়ার ছেলে রহমত আলী উজ্জ্বল (৩০)। গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নের ধাইরগাঁও গ্রামের মৃত সেকান্দর আলী খানের ছেলে মমতাজ আলী খান (৫৮)।

রংপুরের মিঠাপুকুরে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবা দুপুরে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের সখীপুর ছোট শালমারা বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ছোট হযরতপুর মাঝিপাড়া গ্রামের অলিন রায়ের ছেলে মিলন রায় ও রামেশ্বরপাড়া গ্রামের আনছের আলীর ছেলে আবু তালেব।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions