
ডেস্ক রির্পোট:- প্রতিদিনই হাম উপসর্গে আক্রান্ত রোগী ও মৃত্যু বেড়েই চলছে। দেশে ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও ৬ শিশু মারা গেছে। গত ২৬ দিনে সন্দেহজনক হাম রোগে মারা গেছে ১৪৩ জন। এ ছাড়া, নতুন করে হাম আক্রান্ত হয়েছেন ১১৮৭ জন এবং এ পর্যন্ত সন্দেহজনক মোট রোগীর সংখ্যা ১২ হাজার ৩২০ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য পাওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হামের প্রাদুর্ভাবের মধ্যে ২৪ ঘণ্টায় ১১৮৭ জন আক্রান্ত। নিশ্চিত শনাক্ত ৬৪২ জন। সন্দেহজনক হামে মারা গেছেন ৬ জন। গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত হাম শনাক্ত হয়েছেন ২ হাজার ২২১ জন এবং সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে এসেছেন ১২ হাজার ৩২০ জন। এ পর্যন্ত সন্দেহজনক হামে ১৪৩ জন মারা গেছেন। নিশ্চিত মৃত্যু হয়েছে ২১ জনের। হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ২৫১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফেরেছে ৫ হাজার ৮০১ জন।