শিরোনাম
রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা কীভাবে সামলাবে বাংলাদেশ সংরক্ষিত নারী আসনে আজ থেকে মনোনয়ন ফরম বিক্রি করবে বিএনপি জ্বালানির বিকল্প উৎস খুঁজতে হবে,বিশেষজ্ঞদের অভিমত হাম উপসর্গে ২৬ দিনে ১৪৩ শিশুর মৃত্যু হরমুজ প্রণালি সচল করতে ট্রাম্প–স্টারমার ফোনালাপ পুরনো পথেই বিচারালয় রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার

হরমুজ প্রণালি সচল করতে ট্রাম্প–স্টারমার ফোনালাপ

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২৩ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- হরমুজ প্রণালি সচল করতে ‘কার্যকর পরিকল্পনা’ নিয়ে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজগুলো যেন অবাধে চলাচল করতে পারে, সেজন্য একটি ‘কার্যকর পরিকল্পনা’র প্রয়োজনীয়তা নিয়ে দুই প্রধানমন্ত্রী ডনাল্ড ট্রাম্প ও কিয়ার স্টারমার কথা বলেছেন।

যুদ্ধের পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন ব্যবস্থাপনার কথা বলে আসছে ইরান। এর মাধ্যমে কার্যত এই প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল বসানোর ইঙ্গিত দিয়েছে দেশটি।

বর্তমানে উপসাগরীয় অঞ্চলে বৃটিশ মিত্র দেশগুলো সফর করছেন স্টারমার। সফরের অংশ হিসেবে কাতার, সৌদি আরব, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে বৈঠক করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions