শিরোনাম
রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা কীভাবে সামলাবে বাংলাদেশ সংরক্ষিত নারী আসনে আজ থেকে মনোনয়ন ফরম বিক্রি করবে বিএনপি জ্বালানির বিকল্প উৎস খুঁজতে হবে,বিশেষজ্ঞদের অভিমত হাম উপসর্গে ২৬ দিনে ১৪৩ শিশুর মৃত্যু হরমুজ প্রণালি সচল করতে ট্রাম্প–স্টারমার ফোনালাপ পুরনো পথেই বিচারালয় রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার

সংরক্ষিত নারী আসনে আজ থেকে মনোনয়ন ফরম বিক্রি করবে বিএনপি

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৪৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:-ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলীয় মনোনয়ন ফরম বিক্রি আজ শুক্রবার (১০ এপ্রিল) থেকে শুরু করছে।

দলটির কেন্দ্রীয় কার্যালয়, নয়াপল্টন থেকে আজ বেলা ১১টা থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে, যা চলবে ১২ এপ্রিল পর্যন্ত।

গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, মনোনয়ন ফরম বিক্রির পাশাপাশি একই দিন থেকেই ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। জমা দেওয়ার শেষ সময়ও নির্ধারণ করা হয়েছে ১২ এপ্রিল।

এ দিকে আগামী ১২ মে ভোটগ্রহণের তারিখ রেখে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তফশিল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

ঘোষিত তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল।

এছাড়া আপিল দায়েরের সময় নির্ধারণ করা হয়েছে ২৬ এপ্রিল, যা নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

সংরক্ষিত নারী আসনের বণ্টন সম্পর্কে ইসি সচিব জানান, বিএনপি ও তাদের জোট পাবে ৩৬টি আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের জোটের জন্য নির্ধারণ করা হয়েছে ১৩টি আসন। আর স্বতন্ত্র প্রার্থীদের জন্য রাখা হয়েছে ১টি আসন। সব মিলিয়ে মোট আসন সংখ্যা ৫০টি।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions