শিরোনাম
চট্টগ্রামে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪, তিনজন অস্ত্র ব্যবসায়ী জামিন জালিয়াতি,বেরিয়ে গেলেন বান্দরবানের‘কুকি-চিনের’ পোশাক সরবরাহকারী মামলার আসামি পারমাণবিক যুগে প্রবেশ করছে বাংলাদেশ,রূপপুরে বিকালে শুরু হচ্ছে ‘জ্বালানি লোডিং’ কার্যক্রম ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৫ সারা দেশে সরব জামায়াত,জুলাই সনদ ও গণভোট নিয়ে মাঠে তৎপর দলগুলো সংসদেও সক্রিয় জোটের সংসদ সদস্যরা জাতীয় আইন সহায়তা দিবস: সেবাগ্রহীতাদের ৭৫ শতাংশই নারী বান্দরবানের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু খাল খননে আশার আলো দেখছে পাহাড়ের মানুষ রাঙ্গামাটিতে বয়স্ক বন্য হাতির মৃত্যু, পাশে শোকে কাতর সঙ্গী হাতি

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৩৩৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ৮ এপ্রিল ঘোষণা করা হবে এবং ভোটগ্রহণ হবে ১২ মে।

সোমবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে ১১তম কমিশন সভা শেষে এসব কথা বলেন তিনি।

আখতার আহমেদ বলেন, আগামী ৯ মে বগুড়া-৬ এবং শেরপুর-৩ আসনের নির্বাচনকে ১২ ফ্রেব্রুয়ারির ভোটের মতোই গুরুত্ব দেওয়া হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট নিয়ে ৫০টি মামলা রয়েছে। যার কারণে এসব মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেসব জায়গার নির্বাচন সামগ্রী সংরক্ষণ করবে কমিশন- এ কথা জানিয়ে তিনি আরও বলেন, নির্বাচনের সামগ্রী সংরক্ষণ একবছর করা হবে।

এবারের কমিশন সভায় মোট পাঁচটি আলোচ্য সূচি রাখা হয়। এরমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন এবং প্রাসঙ্গিক বিষয়াদি ছিল।

সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো তাদের প্রাপ্ত আসনসংখ্যা অনুসারে যাদের মনোনয়ন দেবে, মূলত তারাই নির্বাচিত হবেন। এরইমধ্যে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো তাদের দলীয় ও জোটের তালিকা ইসিতে জমা দিয়েছে।রাজনীতি বিশ্লেষণ

আইন অনুযায়ী, সাধারণ আসনে নির্বাচনী ফলাফলের সরকারি গেজেট প্রকাশ হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে এ নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।

গত ১৩ ফেব্রুয়ারি এ গেজেট প্রকাশ হয়। সেক্ষেত্রে এ নির্বাচনের সময় রয়েছে আগামী ১৪ মে পর্যন্ত। এ নির্বাচন দ্রুত শেষ করতে চায় কমিশন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions