শিরোনাম
চট্টগ্রামে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪, তিনজন অস্ত্র ব্যবসায়ী জামিন জালিয়াতি,বেরিয়ে গেলেন বান্দরবানের‘কুকি-চিনের’ পোশাক সরবরাহকারী মামলার আসামি পারমাণবিক যুগে প্রবেশ করছে বাংলাদেশ,রূপপুরে বিকালে শুরু হচ্ছে ‘জ্বালানি লোডিং’ কার্যক্রম ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৫ সারা দেশে সরব জামায়াত,জুলাই সনদ ও গণভোট নিয়ে মাঠে তৎপর দলগুলো সংসদেও সক্রিয় জোটের সংসদ সদস্যরা জাতীয় আইন সহায়তা দিবস: সেবাগ্রহীতাদের ৭৫ শতাংশই নারী বান্দরবানের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু খাল খননে আশার আলো দেখছে পাহাড়ের মানুষ রাঙ্গামাটিতে বয়স্ক বন্য হাতির মৃত্যু, পাশে শোকে কাতর সঙ্গী হাতি

রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৩১২ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি পার্বত্য জেলায় অবৈধভাবে জ্বালানি তেল (ডিজেল) মজুদ ও কালোবাজারির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (০৬ এপ্রিল ২০২৬ খ্রি.) রাঙ্গামাটি জেলা পুলিশের একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

জানা যায়, মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, পুলিশ সুপার, রাঙ্গামাটির নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন-এর নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে উক্ত টিম রাঙ্গামাটি পৌরসভার ০১ নং ওয়ার্ডের শরীয়তপুর (রিজার্ভ বাজার) এলাকায় অভিযান চালায়।

অভিযান চলাকালে শরীয়তপুর এলাকার বাসিন্দা মোঃ সাইফুল ইসলাম প্রকাশ সাবু (৪১), পিতা-মৃত সিদ্দিক আহম্মেদ, মাতা- নুর নাহার বেগম-এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ডিজেল উদ্ধার করা হয়। এ সময় তাকে হাতেনাতে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং উচ্চমূল্যে বিক্রির মাধ্যমে কালোবাজারি কার্যক্রম পরিচালনা করছিলেন বলে অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অবৈধ মজুদ ও কালোবাজারির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions