শিরোনাম
রাঙ্গামাটিতে আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে অবদানে পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার তিন মাসে পার্বত্য চট্টগ্রামে নিহত ৯, বাড়ছে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা ‘নাহিদ রানা খুবই রোমাঞ্চকর একজন তরুণ বোলার’ অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর আজকেই’ দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’: সংসদে রুমিন ফারহানা পাকিস্তানের পথে জেডি ভ্যান্স বিলাইছড়ি কৃষি অফিস কর্তৃক পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস আয়োজন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা রাঙ্গামাটিতে বিজিবির মানবিক সহায়তা, শিক্ষা প্রতিষ্ঠানসহ ১৯ পরিবার পেল অনুদান

শুক্রবার থেকে সিঙ্গেল স্ক্রিনেও ‘রাক্ষস’

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৪১৭ দেখা হয়েছে

বিনোদন রিপোর্ট:- ঈদুল ফিতরের অন্যতম আলোচিত সিনেমা ‘রাক্ষস’ মাল্টিপ্লেক্সের সীমানা ছাড়িয়ে এবার যাচ্ছে সিঙ্গেল স্ক্রিনে। মুক্তির পর থেকেই বাণিজ্যিক ঘরানার এই রোমান্টিক থ্রিলারটি প্রশংসা কুড়িয়েছে দর্শক ও সিনেবোদ্ধাদের কাছ থেকে। সিনেমাটি নির্মাণ করেছেন মেহেদি হাসান হৃদয়, যিনি এর আগে ইন্ডাস্ট্রি হিট ‘বরবাদ’ নির্মাণ করে আলোচনায় এসেছিলেন।

এবার তিনি বাজি ধরেছেন সিয়াম আহমেদকে নিয়ে। ঈদের প্রথম সপ্তাহে শুধুমাত্র মাল্টিপ্লেক্সে মুক্তি পায় সিনেমাটি। সে সময় পাইরেসির শঙ্কার কারণে সিঙ্গেল স্ক্রিনে মুক্তি স্থগিত রাখা হয়েছিল।

তবে ঈদের দ্বিতীয় সপ্তাহে এসে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন ঘোষণা দিয়েছে— ৩ এপ্রিল (শুক্রবার) থেকে দেশের বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’। ইতোমধ্যে বিভাগীয় ও জেলা শহরের একাধিক বড় হলের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। প্রথম ধাপে প্রায় ২০–৩০টি হলে সিনেমাটি প্রদর্শিত হবে।

প্রযোজনা সংস্থা ও প্রদর্শক সমিতির বরাতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গ্র্যান্ড সিলেট, আনন্দ সিনেমা (কুলিয়ারচর), মনিহার সিনেমা ও মনিহার সিনেপ্লেক্স (যশোর), মম ইন ও মধুবন (বগুড়া), রাজ তিলক (রাজশাহী), সুগন্ধা (চট্টগ্রাম), মধুমিতা, আনন্দ ও শ্যামলী (ঢাকা), সৈনিক ক্লাব (ঢাকা), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), স্বপ্নীল (কুষ্টিয়া)সহ আরও বেশ কিছু হলে চলবে ‘রাক্ষস’।

সিনেমাটির অন্যতম প্রযোজক শাহরীন আক্তার সুমি বলেন, ‘দর্শকদের অনেক অনুরোধ ছিল—কবে সিঙ্গেল স্ক্রিনে রাক্ষস আসবে। তাদের জন্য সুখবর, এবার মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনেও সিনেমাটি উপভোগ করা যাবে। প্রথম ধাপে ২০–৩০টি হলে দিচ্ছি, পরবর্তী সপ্তাহে শতাধিক হলে মুক্তির পরিকল্পনা রয়েছে।’

চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, ‘‘ঈদের প্রথম দুই সপ্তাহ আমরা ‘প্রিন্স’ চালিয়েছি। এবার ‘রাক্ষস’ চালাবো। এটি পুরোপুরি কমার্শিয়াল সিনেমা—সিঙ্গেল স্ক্রিনে ভালো ব্যবসা করবে বলেই বিশ্বাস।’’
‘রাক্ষস’-এর একটি দৃশ্য
‘রাক্ষস’-এর একটি দৃশ্য
ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হল-এর কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘গেল দুই সপ্তাহ তো আমরা প্রিন্স চালিয়েছি। শুক্রবার থেকে রাক্ষস চালাবো। সিনেমাটির প্রশংসা শুনেছি। সিঙ্গেল স্ক্রিনের দর্শকদের পছন্দের সব উপাদান এতে রয়েছে। নায়ক সিয়াম অ্যাকশনে এই সিনেমায় দারুণ করেছে। আশা করছি ভালো সাড়া মিলবে।’

‘রাক্ষস’ মূলত ‘বরবাদ ইউনিভার্স’-এর অংশ হিসেবে নির্মিত। অ্যাকশন-রোমান্স মিশ্রিত গল্পের এই সিনেমাকে চলতি ঈদের সেরা কমার্শিয়াল ছবি হিসেবে আখ্যা দিয়েছেন নির্মাতা হিমেল আশরাফ, আদনান আল রাজীবসহ অনেকে। এমনকি শাকিব খান নির্মাতা হৃদয়কে এই সময়ের অন্যতম সেরা পরিচালক বলেও উল্লেখ করেছেন।

সিনেমাটিতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার সুস্মিতা চ্যাটার্জি। এছাড়া রয়েছেন আলী রাজ, সোহেল মণ্ডলসহ আরও অনেকে। বিশেষ একটি গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতের মুম্বাইতে হয়েছে সিনেমাটির শুটিং।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions