শিরোনাম
রাঙ্গামাটিতে আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে অবদানে পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার তিন মাসে পার্বত্য চট্টগ্রামে নিহত ৯, বাড়ছে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা ‘নাহিদ রানা খুবই রোমাঞ্চকর একজন তরুণ বোলার’ অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর আজকেই’ দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’: সংসদে রুমিন ফারহানা পাকিস্তানের পথে জেডি ভ্যান্স বিলাইছড়ি কৃষি অফিস কর্তৃক পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস আয়োজন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা রাঙ্গামাটিতে বিজিবির মানবিক সহায়তা, শিক্ষা প্রতিষ্ঠানসহ ১৯ পরিবার পেল অনুদান

ফটিকছড়িতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান,সাক্ষাৎ করবেন হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ২৫৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- চট্টগ্রামের ফটিকছড়িতে আগামী ২৫ এপ্রিল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি ফটিকছড়ির ঐতিহ্যবাহী বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।দেশীয় সংস্কৃতি

বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ও মুখপাত্র মুফতি আবু মাখলুন মুহাম্মদ বাবুনগরী।

তিনি জানান, বুধবার (১ এপ্রিল) দুপুরে আমিরের মুঠোফোনে সালাউদ্দিন আহম্মদ ফোন করে এ তথ্য নিশ্চিত করেন। ফোনালাপে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ এপ্রিল ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় এসে আমিরের সাথে সাক্ষাৎ করবেন।

এ সফরকে ঘিরে ইতোমধ্যে ফটিকছড়ি উপজেলা জুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মাঝেও এ নিয়ে তৈরি হয়েছে কৌতূহল ও প্রত্যাশা।

সচেতন মহল মনে করেন, ফটিকছড়ি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা। প্রধানমন্ত্রীর এই সফর শুধু একটি সৌজন্য সাক্ষাৎ নয়, এটি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করতে পারে। বিশেষ করে ধর্মভিত্তিক সংগঠনগুলোর সাথে সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।

ফটিকছড়িতে প্রধানমন্ত্রী আসবেন – এটা আমাদের জন্য গর্বের বিষয়। তবে আমরা চাই, এই সফরের মাধ্যমে এলাকার উন্নয়নেও যেন নতুন উদ্যোগ আসে।রাজনীতি বিশ্লেষণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফটিকছড়ি সফরকে কেন্দ্র করে রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক অঙ্গনে তৈরি হয়েছে বহুমাত্রিক আলোচনা। ২৫ এপ্রিলের এই সাক্ষাৎ দেশের রাজনীতিতে নতুন কোনো বার্তা দেয় কিনা – সেদিকেই এখন সবার দৃষ্টি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions