শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাঙ্গামাটিতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন আড়াই শতাধিক লঞ্চ যাত্রীর প্রাণ

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৪১১ দেখা হয়েছে

লিটন শীল :- রাঙ্গামাটির কাপ্তাই লেকে অল্পের জন্য বড় ধরনের নৌদুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন প্রায় আড়াই শতাধিক যাত্রী। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সকালে রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার “রাস্তার মাথা” এলাকা থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে ছেড়ে আসা খালেক কোম্পানির একটি যাত্রীবাহী লঞ্চ পাকুজ্জ্যাছড়ি মুখ এলাকায় আসলে দুর্ঘটনার কবলে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লঞ্চটি পাকুজ্জ্যাছড়ি মুখে পৌঁছালে পানির নিচে ডুবে থাকা একটি গাছের সঙ্গে হঠাৎ জোরে ধাক্কা লাগে। এতে বিকট শব্দ হয় এবং কিছুক্ষণের মধ্যেই যাত্রীরা লক্ষ্য করেন, লঞ্চের তলায় ফুটো হয়ে ভেতরে পানি ঢুকতে শুরু করেছে।
এসময় লঞ্চে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ছোটাছুটি শুরু করেন এবং জীবন বাঁচাতে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত লঞ্চটি কাছাকাছি তীরে ভেড়ানো হয়।
লঞ্চটি তীরে ভিড়ানোর ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় এবং প্রায় আড়াই শতাধিক যাত্রী প্রাণে রক্ষা পান। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানান, কাপ্তাই লেকের বিভিন্ন এলাকায় পানির নিচে ডুবে থাকা গাছ ও বাধার কারণে প্রায়ই নৌযান চলাচলে ঝুঁকি তৈরি হয়। এসব প্রতিবন্ধকতা দ্রুত অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে দাবি তাদের।
এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত এবং ভবিষ্যতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিতের দাবি জানিয়েছেন যাত্রী ও স্থানীয়রা।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions