শিরোনাম
দুর্গম পাহাড়ে অসহায় গৃহহীন মানুষের পাশে রাঙ্গামাটি রিজিয়ন সমতলে বাড়ছে পাহাড়ি হলুদের কদর, বাজার প্রায় ৩০০ কোটি টাকার লটারি বাতিল,স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশ গড়ার কাজ শুরু করলাম: প্রধানমন্ত্রী ঢাবির ভিসি ওবায়দুল ইসলাম, রাবি, চবি, জবি, কুয়েট ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়েও নতুন ভিসি রাঙ্গামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পরিচ্ছন্ন অভিযান উদ্বোধন বান্দরবানে ৩২ কোটি টাকার প্রকল্প, রাস্তার মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই উন্নয়ন যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে! বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী রাঙ্গামাটির কৃতি সন্তান মোঃ মাইন উদ্দিন ও আবু তালেব বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন

খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশ গড়ার কাজ শুরু করলাম: প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৩ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘খাল খনন কর্মসূচির মাধ্যমে আজ দেশ গড়ার কর্মসূচির কাজ আমরা শুরু করলাম।’ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের কাহারোলে বলরামপুরের সাহাপাড়ায় খাল খনন কর্মসূচি উদ্বোধন শেষে এক বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বাংলাদেশকে গড়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদেরকে পরিকল্পনা করতে হবে এবং আমাদেরকে সতর্ক ও সজাগ থাকতে হবে যে, বিভিন্ন রকম কথাবার্তা বলে কারা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়। তাদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। পারবেন? কে পারবেন? খেয়াল রাখতে হবে। অনেকে আছেন মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু বিভ্রান্ত করতে চায়।’

তারেক রহমান বলেন, ‘আমাদের রাজনীতি কৃষকের উপকার করা। আমাদের রাজনীতি মা বোনদেরকে স্বাবলম্বী করে তোলা। আমাদের রাজনীতি হচ্ছে এলাকার মানুষ, দেশের মানুষ, গ্রামের মানুষ কীভাবে ভালো চিকিৎসা পেতে পারে সেই ব্যবস্থা গড়ে তোলা। আমাদের রাজনীতি হচ্ছে আমাদের সন্তানেরা, ভবিষ্যৎ প্রজন্মেরা, কীভাবে লেখাপড়া করে মানুষ হতে পারে। সেটি হচ্ছে আমাদের রাজনীতি। আমাদের রাজনীতি হচ্ছে কী করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব। সেটি কৃষিতেই হোক, সেটি শিল্পতে হোক, সেই ব্যবস্থা গড়ে তোলা। কিন্তু এই কাজগুলো যদি করতে হয় আমি কিন্তু একা পারবো না। কাকে লাগবে সাথে? কাকে লাগবে? জনগণকে সাথে লাগবে।’
তিনি বলেন, ‘নির্বাচনে যেমন আপনারা ধানের শীষের সাথে ছিলেন, নির্বাচনের সময় যেমন আপনারা আমাদেরকে সমর্থন দিয়েছেন, এখনো কিন্তু আপনাদের সমর্থন ছাড়া এই কাজগুলো করতে পারব না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের সমর্থন ছাড়া দেশে উন্নয়নের কাজ করা সম্ভব নয়, কারণ আমরা বিশ্বাস করি জনগণই হচ্ছে আমাদের সকল ক্ষমতার উৎস। এই দেশের মালিক কারা? কারা দেশের মালিক? জনগণ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions