শিরোনাম
রাঙ্গামাটির লংগদু-নানিয়ারচর সংযোগ সড়কের কাজ দ্রুত শেষের দাবিতে মানববন্ধন,দুর্ভোগে প্রায় দুই লাখ মানুষ সারা দেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন রাঙ্গামাটিতে শ্মাশানের ঝোপ থেকে এক নবজাতক জীবিত কণ্যা শিশু উদ্ধার রাঙ্গামাটির জুরাছড়িতে নৌকাডুবি: সেনা সহযোগিতায় ১১ নারী ও শিশুকে উদ্ধার মির্জা আজমের আত্মীয় পরিচয়ে চলা সেই ফ্যাসিস্ট সাংবাদিক যাচ্ছে প্রধানমন্ত্রী বিটে রাঙ্গামাটির নিয়োগে ৬৬ বনাম ৩৩, সাম্প্রদায়িক বিভাজনের অভিযোগে জেলা প্রশাসক “আদিবাসী” শব্দের স্বীকৃতি এবং বিরোধিতার মূল কারণ রাঙ্গামাটির কাপ্তাইয়ে চিৎমরমে মারমাদের জল উৎসব, উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ — পার্বত্য মন্ত্রী

ইরান যুদ্ধ শেষ কয়েক দিনের মধ্যে, ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৫৩ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগির শেষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার ডোরাল শহরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, তিনি আশা করছেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ ‘খুব তাড়াতাড়ি’ শেষ হবে।

এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করেন, এই সপ্তাহের মধ্যেই বা কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শেষ হবে কি না। জবাবে ট্রাম্প বলেন, আমার তাই মনে হয়।

তিনি বলেন, দেখুন, নেতৃত্বসহ তাদের যা ছিল সবই শেষ হয়ে গেছে। ট্রাম্পের দাবি, ইরানের নেতৃত্বের অন্তত দুই স্তর ধ্বংস হয়ে গেছে।

তার ভাষায়, আসলে তাদের নেতৃত্বের দুইটি স্তর আছে, বাস্তবে এর চেয়েও বেশি। কিন্তু অন্তত দুই স্তরের নেতৃত্ব আর নেই।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তার দ্বিতীয় ছেলে মোজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা ঘোষণা করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions