শিরোনাম
রাঙ্গামাটিতে আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে অবদানে পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার তিন মাসে পার্বত্য চট্টগ্রামে নিহত ৯, বাড়ছে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা ‘নাহিদ রানা খুবই রোমাঞ্চকর একজন তরুণ বোলার’ অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর আজকেই’ দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’: সংসদে রুমিন ফারহানা পাকিস্তানের পথে জেডি ভ্যান্স বিলাইছড়ি কৃষি অফিস কর্তৃক পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস আয়োজন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা রাঙ্গামাটিতে বিজিবির মানবিক সহায়তা, শিক্ষা প্রতিষ্ঠানসহ ১৯ পরিবার পেল অনুদান

পূজা কি পারবেন ‘দম’ দেখাতে

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২০২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- আসছে ঈদের অন্যতম একটি বড় আয়োজনের সিনেমা ‘দম’। রেদোয়ান রনি পরিচালিত এ ছবির মূল ভূমিকায় রয়েছেন আফরান নিশো। আছেন আরেক শক্তিমান অভিনেতা চঞ্চল চৌধুরী। নিশোর বিপরীতে এখানে দেখা যাবে পূজা চেরিকে। সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি হয়েছে ‘দম’র গল্প। এটি একটি সারভাইভাল ড্রামা চলচ্চিত্র। এবারের ঈদের ছবিগুলোর নায়িকাদের মধ্যে ‘দম’ দিয়ে তাক লাগাতে পারেন পূজা চেরি। কারণ তিনি আগেই জানিয়েছেন এ ছবির জন্য অডিশন দিতে হয়েছে তাকে। অডিশনে টিকে তবেই সিনেমাটিতে অভিনয় করেছেন তিনি। এখানে অ্যাকশন দৃশ্যেও দেখা মিলবে তার। তাই ঈদের ছবিগুলোর মধ্যে এবার নজর থাকবে পূজা চেরির এ চরিত্রটির দিকেও। তিনি কতোটুকু ‘দম’ দেখাতে পারেন নিজের চরিত্রের মধ্য দিয়ে সেটাও দেখার বিষয়। আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর মতো অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করতে হয়েছে তাকে। পূজা বলেন, ‘দম’ সিনেমাটি আমরা সবাই অনেক কষ্ট করে করেছি। পরিশ্রমটা ছবি দেখলেই সবাই বুঝতে পারবেন। এমন ঘটনার সিনেমা এর আগে বাংলাদেশের দর্শক দেখেনি। ছবি নিয়ে নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘দম’ একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প। বলতে পারেন, ‘পাওয়ার অব অ্যা কমন ম্যান’ নিয়ে কাজ করেছি। অনেক বছর ধরেই এমন গল্পের খোঁজে ছিলাম। চরিত্রটির মধ্যে এমন এক শক্তি আছে, যা শুধু আমাকে নয়, দর্শকদের জীবনেও অনুপ্রেরণা
জোগাবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions